الأعلى

Al-A'laa

The Most High · Surah 87 · Ayahs: 19 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى

    Open ayah 87:1

    তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,

  2. ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ

    Open ayah 87:2

    যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন।

  3. وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ

    Open ayah 87:3

    এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,

  4. وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ

    Open ayah 87:4

    এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন,

  5. فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ

    Open ayah 87:5

    পরে একে ধূসর আবর্জনায় পরিণত করেন।

  6. سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ

    Open ayah 87:6

    নিশ্চয় আমি তোমাকে পাঠ করাব, ফলে তুমি বিস্মৃত হবে না,

  7. إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ

    Open ayah 87:7

    আল্লাহ্ যা ইচ্ছা করবেন তা ব্যতীত। তিনি জানেন যা প্রকাশ্য ও যা গোপনীয়।

  8. وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ

    Open ayah 87:8

    আমি তোমার জন্যে সুগম করে দিব সহজ পথ।

  9. فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ

    Open ayah 87:9

    উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও;

  10. سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ 

    Open ayah 87:10

    যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।

  11. وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى

    Open ayah 87:11

    আর তা উপেক্ষা করবে যে নিতান্ত হতভাগ্য,

  12. ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ

    Open ayah 87:12

    যে মহাঅগ্নিতে প্রবেশ করবে,

  13. ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ

    Open ayah 87:13

    এরপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না।

  14. قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ

    Open ayah 87:14

    নিশ্চয় সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে।

  15. وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

    Open ayah 87:15

    এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে।

  16. بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

    Open ayah 87:16

    কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,

  17. وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ

    Open ayah 87:17

    অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী।

  18. إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ

    Open ayah 87:18

    এটা তো আছে পূর্ববর্তী গ্রন্থে-

  19. صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ

    Open ayah 87:19

    ইব্রাহীম ও মূসার গ্রন্থে।