الغاشية
Al-Ghaashiya
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
Open ayah 88:1তোমার নিকট কি কিয়ামতের সংবাদ এসেছে ?
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
Open ayah 88:2সেই দিন অনেক মুখমণ্ডল অবনত, ,
عَامِلَةٞ نَّاصِبَةٞ
Open ayah 88:3ক্লিষ্ট, ক্লান্ত হবে, ,
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ
Open ayah 88:4এরা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে, ,
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ
Open ayah 88:5এদেরকে অত্যুষ্ণ প্রস্রবণ হতে পান করান হবে; ,
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ
Open ayah 88:6এদের জন্যে খাদ্য থাকবে না কণ্টকময় গুল্ম ব্যতীত,
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ
Open ayah 88:7যা এদেরকে পুষ্ট করবে না এবং এদের ক্ষুধা নিবৃত্তি করবে না।
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ
Open ayah 88:8অনেক মুখমণ্ডল সেই দিন হবে আনন্দোজ্জ্বল,
لِّسَعۡيِهَا رَاضِيَةٞ
Open ayah 88:9নিজেদের কর্ম-সাফল্যে পরিতৃপ্ত,
فِي جَنَّةٍ عَالِيَةٖ
Open ayah 88:10সুমহান জান্নাতে-
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ
Open ayah 88:11সেখানে তারা অসার বাক্য শুনবে না,
فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ
Open ayah 88:12সেখানে থাকবে বহমান প্রস্রবণ,
فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ
Open ayah 88:13উন্নত মর্যাদাসম্পন্ন শয্যা,
وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ
Open ayah 88:14প্রস্তুত থাকবে পানপাত্র,
وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ
Open ayah 88:15সারি সারি উপাধান,
وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ
Open ayah 88:16এবং বিছান গালিচা;
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ
Open ayah 88:17তবে কি এরা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে একে সৃষ্টি করা হয়েছে ?
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ
Open ayah 88:18এবং আকাশের দিকে, কিভাবে একে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হয়েছে ?
وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ
Open ayah 88:19এবং পর্বতমালার দিকে, কিভাবে একে স্থাপন করা হয়েছে ?
وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ
Open ayah 88:20এবং ভূতলের দিকে, কিভাবে একে বিস্তৃত করা হয়েছে ?
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ
Open ayah 88:21অতএব তুমি উপদেশ দাও; তুমি তো একজন উপদেশদাতা,
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ
Open ayah 88:22তুমি এদের কর্ম নিয়ন্ত্রক নও।
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
Open ayah 88:23তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ
Open ayah 88:24আল্লাহ্ একে দিবেন মহাশাস্তি।
إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ
Open ayah 88:25এদের প্রত্যাবর্তন আমারই নিকট;
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم
Open ayah 88:26এরপর এদের হিসেব-নিকাশ আমারই কাজ।