الفجر
Al-Fajr
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡفَجۡرِ
Open ayah 89:1শপথ ঊষার,
وَلَيَالٍ عَشۡرٖ
Open ayah 89:2শপথ দশ রজনীর,
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ
Open ayah 89:3শপথ জোড় ও বেজোড়ের
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ
Open ayah 89:4এবং শপথ রজনীর যখন তা গত হতে থাকে-
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ
Open ayah 89:5নিশ্চয়ই এটার মধ্যে শপথ রয়েছে বোধসম্পন্ন ব্যক্তির জন্যে।
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
Open ayah 89:6তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক কি করেছিলেন আদ বংশের-
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ
Open ayah 89:7ইরাম গোত্রের প্রতি-যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের ?-
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:8যার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই;
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ
Open ayah 89:9এবং সামূদের প্রতি, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল;
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ
Open ayah 89:10এবং বহু সৈন্য-শিবিরের অধিপতি ফির‘আওনের প্রতি ?
ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:11যারা দেশে সীমালংঘন করেছিল,
فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ
Open ayah 89:12এবং সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল।
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ
Open ayah 89:13এরপর তোমার প্রতিপালক এদের ওপর শাস্তির কশাঘাত হানলেন।
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ
Open ayah 89:14তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন।
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ
Open ayah 89:15মানুষ তো এইরূপ যে, তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করে, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন।’
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ
Open ayah 89:16এবং যখন তাকে পরীক্ষা করেন তার রিযিক সংকুচিত করে, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে হীন করেছেন।’
كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
Open ayah 89:17না, কখনও নয়। বরং তোমরা ইয়াতীমকে সম্মান কর না,
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 89:18এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না,
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا
Open ayah 89:19এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেল,
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا
Open ayah 89:20এবং তোমরা ধনসম্পদ অতিশয় ভালবাস;
كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا
Open ayah 89:21এটা সংগত নয়। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হবে,
وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا
Open ayah 89:22এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হবেন ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণও,
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ
Open ayah 89:23সেই দিন জাহান্নামকে আনা হবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করবে, তখন এই উপলব্ধি তার কী কাজে আসবে ?
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي
Open ayah 89:24সে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম !’
فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:25সেই দিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না।
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:26এবং তাঁর বন্ধনের মত বন্ধন কেউ করতে পারবে না।
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ
Open ayah 89:27হে প্রশান্তচিত্ত !
ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ
Open ayah 89:28তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে,
فَٱدۡخُلِي فِي عِبَٰدِي
Open ayah 89:29আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,
وَٱدۡخُلِي جَنَّتِي
Open ayah 89:30আর আমার জান্নাতে প্রবেশ কর।