البلد
Al-Balad
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ
Open ayah 90:1আমি শপথ করছি এই নগরের
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ
Open ayah 90:2আর তুমি এই নগরের অধিবাসী,
وَوَالِدٖ وَمَا وَلَدَ
Open ayah 90:3শপথ জন্মদাতার ও যা সে জন্ম দিয়েছে।
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ
Open ayah 90:4আমি তো মানুষ সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে।
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ
Open ayah 90:5সে কি মনে করে যে, কখনও তার ওপর কেউ ক্ষমতাবান হবে না ?
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا
Open ayah 90:6সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করেছি।’
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ
Open ayah 90:7সে কি মনে করে যে, তাকে কেউ দেখে নাই ?
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ
Open ayah 90:8আমি কি তার জন্যে সৃষ্টি করি নাই দুই চোখ ?
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ
Open ayah 90:9আর জিহ্বা ও দুই ওষ্ঠ ?
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ
Open ayah 90:10আর আমি তাকে দুইটি পথ দেখিয়েছি।
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ
Open ayah 90:11সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ
Open ayah 90:12তুমি কী জান-বন্ধুর গিরিপথ কী ?
فَكُّ رَقَبَةٍ
Open ayah 90:13এটা হচ্ছে: দাসমুক্তি।
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ
Open ayah 90:14অথবা দুর্ভিক্ষের দিনে আহার্যদান
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ
Open ayah 90:15ইয়াতীম আত্মীয়কে,
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ
Open ayah 90:16অথবা দারিদ্র্য-নিষ্পেষিত নিঃস্বকে,
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ
Open ayah 90:17তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মু’মিনদের এবং তাদের, যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া-দাক্ষিণ্যের ;
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
Open ayah 90:18এরাই সৌভাগ্যশালী।
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
Open ayah 90:19আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে, এরাই হতভাগ্য।
عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ
Open ayah 90:20এরা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ অগ্নিতে।