الشمس
Ash-Shams
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا
Open ayah 91:1শপথ সূর্যের এবং এর কিরণের,
وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا
Open ayah 91:2শপথ চন্দ্রের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয়,
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
Open ayah 91:3শপথ দিবসের, যখন সে একে প্রকাশ করে,
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا
Open ayah 91:4শপথ রজনীর, যখন সে একে আচ্ছাদিত করে,
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
Open ayah 91:5শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁহার,
وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا
Open ayah 91:6শপথ পৃথিবীর এবং যিনি একে বিস্তৃত করেছেন তাঁর,
وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا
Open ayah 91:7শপথ মানুষের এবং তাঁর, যিনি একে সুঠাম করেছেন,
فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا
Open ayah 91:8এরপর একে এর অসৎকর্ম ও এর সৎকর্মের জ্ঞান দান করেছেন।
قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا
Open ayah 91:9সে-ই সফলকাম হবে, যে নিজেকে পবিত্র করবে।
وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا
Open ayah 91:10এবং সেই ব্যর্থ হবে, যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।
كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ
Open ayah 91:11সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করেছিল।
إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا
Open ayah 91:12এদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠিল,
فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا
Open ayah 91:13তখন আল্লাহ্ র রাসূল এদেরকে বলল, ‘আল্লাহ্ র উষ্ট্রী ও একে পানি পান করাইবার বিষয়ে সাবধান হও।’
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا
Open ayah 91:14কিন্তু এরা রাসূলকে অস্বীকার করল এবং একে কেটে ফেলল। এদের পাপের জন্যে এদের প্রতিপালক এদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন।
وَلَا يَخَافُ عُقۡبَٰهَا
Open ayah 91:15এবং এটার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন না।