الليل

Al-Lail

The Night · Surah 92 · Ayahs: 21 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ

    Open ayah 92:1

    শপথ রজনীর, যখন সে আচ্ছন্ন করে,

  2. وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

    Open ayah 92:2

    শপথ দিবসের, যখন তা উদ্ভাসিত হয়

  3. وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ

    Open ayah 92:3

    এবং শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন-

  4. إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ

    Open ayah 92:4

    অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির।

  5. فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ

    Open ayah 92:5

    সুতরাং কেউ দান করলে, মুত্তাকী হলে

  6. وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ

    Open ayah 92:6

    এবং যা উত্তম তা সত্য বলে গ্রহণ করলে,

  7. فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ

    Open ayah 92:7

    আমি তার জন্যে সুগম করে দিব সহজ পথ।

  8. وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ

    Open ayah 92:8

    এবং কেউ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে,

  9. وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ

    Open ayah 92:9

    আর যা উত্তম তা অস্বীকার করলে,

  10. فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ 

    Open ayah 92:10

    তার জন্যে আমি সুগম করে দিব কঠোর পথ।

  11. وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ

    Open ayah 92:11

    এবং তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে ধ্বংস হবে।

  12. إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ

    Open ayah 92:12

    আমার কাজ তো কেবল পথনির্দেশ করা,

  13. وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ

    Open ayah 92:13

    আমি তো মালিক পরলোকের ও ইহলোকের।

  14. فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ

    Open ayah 92:14

    আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

  15. لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى

    Open ayah 92:15

    এতে প্রবেশ করবে সে-ই, যে নিতান্ত হতভাগ্য,

  16. ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ

    Open ayah 92:16

    যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়।

  17. وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى

    Open ayah 92:17

    আর তা হতে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে,

  18. ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ

    Open ayah 92:18

    যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্যে,

  19. وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ

    Open ayah 92:19

    এবং তার প্রতি কারও অনুগ্রহের প্রতিদানে নয়,

  20. إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ 

    Open ayah 92:20

    কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় ;

  21. وَلَسَوۡفَ يَرۡضَىٰ

    Open ayah 92:21

    সে তো অচিরেই সন্তোষ লাভ করবে।