الضحى
Ad-Dhuhaa
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلضُّحَىٰ
Open ayah 93:1শপথ পূর্বাহ্নের,
وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ
Open ayah 93:2শপথ রজনীর যখন তা হয় নিঝুম,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
Open ayah 93:3তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপও হন নাই।
وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ
Open ayah 93:4তোমার জন্যে পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়।
وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ
Open ayah 93:5অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করবেন আর তুমি সন্তুষ্ট হবে।
أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ
Open ayah 93:6তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই?
وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ
Open ayah 93:7তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, এরপর তিনি পথের নির্দেশ দিলেন।
وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ
Open ayah 93:8তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়, এরপর অভাবমুক্ত করলেন,
فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ
Open ayah 93:9সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না ;
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ
Open ayah 93:10এবং প্রার্থীকে ভর্ৎসনা কর না।
وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ
Open ayah 93:11তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানিয়ে দাও।