الإنفطار
Al-Infitaar
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
Open ayah 82:1আকাশ যখন বিদীর্ণ হবে,
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
Open ayah 82:2যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরিয়া পড়বে,
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
Open ayah 82:3সমুদ্র যখন উদ্বেলিত হবে,
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
Open ayah 82:4এবং যখন কবর উন্মোচিত হবে,
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
Open ayah 82:5তখন প্রত্যেকে জানিবে, সে কী অগ্রে পাঠিয়েছে ও কী পশ্চাতে রেখে গেছে।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ
Open ayah 82:6হে মানুষ ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করল ?
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
Open ayah 82:7যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এরপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসমঞ্জস করেছেন,
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ
Open ayah 82:8যেই আকৃতিতে চাহিয়াছেন, তিনি তোমাকে গঠন করেছেন।
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
Open ayah 82:9না, কখনও না, তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করে থাক ;
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ
Open ayah 82:10অবশ্যই আছে তোমাদের জন্যে তত্ত্বাবধায়কগণ ;
كِرَامٗا كَٰتِبِينَ
Open ayah 82:11সম্মানিত লিপিকরবৃন্দ ;
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ
Open ayah 82:12তারা জানে তোমরা যা কর।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ
Open ayah 82:13পুণ্যবানগণ তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে ;
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ
Open ayah 82:14এবং পাপাচারীরা তো থাকবে জাহান্নামে ;
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 82:15এরা কর্মফল দিবসে এতে প্রবেশ করবে ;
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ
Open ayah 82:16এবং এরা তা হতে অন্তর্হিত হতে পারবে না।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 82:17কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান ?
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 82:18আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান ?
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ
Open ayah 82:19সেই দিন একের অপরের জন্যে কিছু করার সামর্থ্য থাকবে না; এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হবে আল্লাহ্ র ।