التكوير

At-Takwir

The Overthrowing · Surah 81 · Ayahs: 29 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ

    Open ayah 81:1

    সূর্যকে যখন নি®প্রভ করা হবে,

  2. وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ

    Open ayah 81:2

    যখন নক্ষত্ররাজি খসিয়া পড়বে,

  3. وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ

    Open ayah 81:3

    পর্বতসমূহকে যখন চলমান করা হবে,

  4. وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ

    Open ayah 81:4

    যখন পূর্ণ-গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হবে,

  5. وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ

    Open ayah 81:5

    যখন বন্য পশু একত্র করা হবে,

  6. وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ

    Open ayah 81:6

    সমুদ্র যখন স্ফীত করা হবে,

  7. وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ

    Open ayah 81:7

    দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে,

  8. وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ

    Open ayah 81:8

    যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে,

  9. بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ

    Open ayah 81:9

    কী অপরাধে একে হত্যা করা হয়েছিল ?

  10. وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ 

    Open ayah 81:10

    যখন ‘আমলনামা উন্মোচিত হবে,

  11. وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ

    Open ayah 81:11

    যখন আকাশের আবরণ অপসারিত হবে,

  12. وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ

    Open ayah 81:12

    জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হবে,

  13. وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ

    Open ayah 81:13

    এবং জান্নাত যখন সমীপবর্তী করা হবে,

  14. عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ

    Open ayah 81:14

    তখন প্রত্যেক ব্যক্তিই জানিবে সে কী নিয়ে এসেছে।

  15. فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ

    Open ayah 81:15

    আমি শপথ করি পশ্চাদপসরণকারী নক্ষত্রের,

  16. ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ

    Open ayah 81:16

    যা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়,

  17. وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ

    Open ayah 81:17

    শপথ নিশার যখন এর অবসান হয়

  18. وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ

    Open ayah 81:18

    আর ঊষার, যখন এর আবির্ভাব হয়,

  19. إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ

    Open ayah 81:19

    নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী

  20. ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ 

    Open ayah 81:20

    যে সামর্থ্যশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন,

  21. مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ

    Open ayah 81:21

    যাকে সেখানে মান্য করা হয়, যে বিশ্বাসভাজন।

  22. وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ

    Open ayah 81:22

    আর তোমাদের সাথী উন্মাদ নয়,

  23. وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ

    Open ayah 81:23

    সে তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছে,

  24. وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ

    Open ayah 81:24

    সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয়।

  25. وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ

    Open ayah 81:25

    এবং এটা অভিশপ্ত শয়তানের বাক্য নয়।

  26. فَأَيۡنَ تَذۡهَبُونَ

    Open ayah 81:26

    সুতরাং তোমরা কোথায় চলেছ ?

  27. إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

    Open ayah 81:27

    এটা তো শুধু বিশ্বজগতের জন্যে উপদেশ,

  28. لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ

    Open ayah 81:28

    তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্যে।

  29. وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 81:29

    তোমরা ইচ্ছা করবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ ইচ্ছা না করেন।