عبس
Abasa
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ
Open ayah 80:1সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল,
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
Open ayah 80:2কারণ তার নিকট অন্ধ লোকটি এলো।
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Open ayah 80:3তুমি কেমন করে জানিবে-সে হয়ত পরিশুদ্ধ হত,
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Open ayah 80:4অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসত!
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Open ayah 80:5পক্ষান্তরে যে পরোয়া করে না,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Open ayah 80:6তুমি তার প্রতি মনোযোগ দিয়েছ।
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Open ayah 80:7অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব নেই,
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Open ayah 80:8অন্যপক্ষে যে তোমার নিকট ছুটিয়া এলো,
وَهُوَ يَخۡشَىٰ
Open ayah 80:9আর সে সশংকচিত্ত,
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Open ayah 80:10তুমি তাকে উপেক্ষা করলে;
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Open ayah 80:11না, এটা ঠিক নয়, এটা তো উপদেশবাণী,
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 80:12যে ইচ্ছা করবে সে এটা স্মরণ রাখবে,
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Open ayah 80:13তা আছে মর্যাদাসম্পন্ন লিপিসমূহে
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Open ayah 80:14যা উন্নত, পবিত্র,
بِأَيۡدِي سَفَرَةٖ
Open ayah 80:15লিপিকর-হস্তে লিপিবদ্ধ।
كِرَامِۭ بَرَرَةٖ
Open ayah 80:16মহান, পূত-চরিত্র
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Open ayah 80:17মানুষ ধ্বংস হোক ! সে কত অকৃতজ্ঞ!
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Open ayah 80:18তিনি একে কোন্ বস্তু হতে সৃষ্টি করেছেন ?
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Open ayah 80:19শুক্রবিন্দু হতে, তিনি একে সৃষ্টি করেন, পরে এর পরিমিত বিকাশ সাধন করেন,
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Open ayah 80:20এরপর এর জন্যে পথ সহজ করে দেন;
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Open ayah 80:21তৎপর এর মৃত্যু ঘটান এবং একে কবরস্থ করেন।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Open ayah 80:22এটার পর যখন ইচ্ছা তিনি একে পুনর্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Open ayah 80:23না, কখনও না, তিনি একে যা আদেশ করেছেন, সে এখনও তা পুরাপুরি করে নাই।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Open ayah 80:24মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক!
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Open ayah 80:25আমিই প্রচুর বারি বর্ষণ করি,
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Open ayah 80:26এরপর আমি ভূমি প্রকৃষ্টরূপে বিদীর্ণ করি ;
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Open ayah 80:27এবং এতে আমি উৎপন্ন করি শস্য;
وَعِنَبٗا وَقَضۡبٗا
Open ayah 80:28দ্রাক্ষা, শাক-সব্জি,
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Open ayah 80:29যায়ত‚ন, খর্জুর,
وَحَدَآئِقَ غُلۡبٗا
Open ayah 80:30বহু বৃক্ষবিশিষ্ট উদ্যান,
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Open ayah 80:31ফল এবং গবাদি খাদ্য,
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 80:32এটা তোমাদের ও তোমাদের আন‘আমের ভোগের জন্যে।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Open ayah 80:33যখন কিয়ামত উপস্থিত হবে,
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Open ayah 80:34সেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে,
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Open ayah 80:35এবং তার মাতা, তার পিতা,
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Open ayah 80:36তার পত্নী ও তার সন্তান হতে।
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Open ayah 80:37সেই দিন এদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Open ayah 80:38অনেক মুখমণ্ডল সেই দিন হবে উজ্জ্বল,
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Open ayah 80:39সহাস্য ও প্রফুল,
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Open ayah 80:40এবং অনেক মুখমণ্ডল সেই দিন হবে ধূলিধূসর;
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Open ayah 80:41সেইগুলিকে আচ্ছন্ন করবে কালিমা।
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Open ayah 80:42এরাই কাফির ও পাপাচারী।