النازعات
An-Naazi'aat
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا
Open ayah 79:1শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে,
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا
Open ayah 79:2এবং যারা মৃদুভাবে বন্ধনমুক্ত করে দেয়
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا
Open ayah 79:3এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে,
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا
Open ayah 79:4আর যারা দ্রুতবেগে অগ্রসর হয়,
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا
Open ayah 79:5এরপর যারা সকল কর্ম নির্বাহ করে।
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
Open ayah 79:6সেই দিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করবে,
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
Open ayah 79:7একে অনুসরণ করবে পরবর্তী শিংগাধ্বনি,
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ
Open ayah 79:8কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হবে,
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ
Open ayah 79:9এদের দৃষ্টি ভীতি-বিহŸলতায় নত হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ
Open ayah 79:10তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই-
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ
Open ayah 79:11গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও ?’
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ
Open ayah 79:12তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা সর্বনাশা প্রত্যাবর্তন।’
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ
Open ayah 79:13এটা তো কেবল এক বিকট আওয়াজ,
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Open ayah 79:14তখনই ময়দানে এদের আবির্ভাব হবে।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Open ayah 79:15তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি ?
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى
Open ayah 79:16যখন তার প্রতিপালক পবিত্র উপত্যকা তুওয়া-য় তাকে আহ্বান করে বলেছিলেন,
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 79:17‘ফির‘আওনের নিকট যাও, সে তো সীমালংঘন করেছে,’
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Open ayah 79:18এবং বল, ‘তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হও-
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ
Open ayah 79:19‘আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথপ্রদর্শন করি যাতে তুমি তাঁকে ভয় কর ?’
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:20এরপর সে একে মহানিদর্শন দেখাল।
فَكَذَّبَ وَعَصَىٰ
Open ayah 79:21কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হল।
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ
Open ayah 79:22এরপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল।
فَحَشَرَ فَنَادَىٰ
Open ayah 79:23সে সকলকে সমবেত করল এবং উচ্চৈ:স্বরে ঘোষণা করল,
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 79:24আর বলল, ‘আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক।’
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ
Open ayah 79:25এরপর আল্লাহ্ একে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন।
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ
Open ayah 79:26যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا
Open ayah 79:27তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি ? তিনিই এটা নির্মাণ করেছেন;
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا
Open ayah 79:28তিনি এটার ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا
Open ayah 79:29আর তিনি এটার রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন এটার সূর্যালোক;
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Open ayah 79:30এবং পৃথিবীকে এটার পর বিস্তৃত করেছেন।
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا
Open ayah 79:31তিনি তা হতে বহির্গত করেছেন এর পানি ও তৃণ,
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا
Open ayah 79:32এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 79:33এই সমস্ত তোমাদের ও তোমাদের আন‘আমের ভোগের জন্যে।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:34এরপর যখন মহাসংকট উপস্থিত হবে
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ
Open ayah 79:35মানুষ যা করেছে তা সে সেই দিন স্মরণ করবে,
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ
Open ayah 79:36এবং প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্যে।
فَأَمَّا مَن طَغَىٰ
Open ayah 79:37অনন্তর যে সীমালংঘন করে
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 79:38এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়,
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:39জাহান্নামই হবে তার আবাস।
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ
Open ayah 79:40পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে,
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:41জান্নাতই হবে তার আবাস।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا
Open ayah 79:42এরা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, ‘তা কখন ঘটবে ?’
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ
Open ayah 79:43এটার আলোচনার সঙ্গে তোমার কী সম্পর্ক ?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Open ayah 79:44এটার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট;
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا
Open ayah 79:45যে এর ভয় রাখে তুমি কেবল তার সতর্ককারী।
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا
Open ayah 79:46যেই দিন এরা এটা প্রত্যক্ষ করবে সেই দিন এদের মনে হবে যেন এরা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা বা এক প্রভাত অবস্থান করেছে!