النبإ
An-Naba
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَمَّ يَتَسَآءَلُونَ
Open ayah 78:1এরা একে অপরের নিকট কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ?
عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ
Open ayah 78:2সেই মহাসংবাদ বিষয়ে,
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ
Open ayah 78:3যেই বিষয়ে এদের মধ্যে মতানৈক্য আছে।
كَلَّا سَيَعۡلَمُونَ
Open ayah 78:4কখনও না, এদের ধারণা অবাস্তব, এরা শীঘ্র জানতে পারবে;
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ
Open ayah 78:5আবার বলি কখনও না, এরা অচিরেই জানিবে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا
Open ayah 78:6আমি কি করি নাই ভূমিকে শয্যা
وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا
Open ayah 78:7ও পর্বতসমূহকে কীলক ?
وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا
Open ayah 78:8আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,
وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا
Open ayah 78:9তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম,
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا
Open ayah 78:10করেছি রাত্রিকে আবরণ,
وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا
Open ayah 78:11এবং করেছি দিবসকে জীবিকা আহরণের সময়,
وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا
Open ayah 78:12আর আমি নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ
وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا
Open ayah 78:13এবং সৃষ্টি করেছি প্রোজ্জ্বল দীপ।
وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا
Open ayah 78:14এবং বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বারি,
لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا
Open ayah 78:15যাতে তা দিয়ে আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ,
وَجَنَّٰتٍ أَلۡفَافًا
Open ayah 78:16ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا
Open ayah 78:17নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস;
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا
Open ayah 78:18সেই দিন শিংগায় ফুৎকার দেওয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে,
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا
Open ayah 78:19আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট।
وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا
Open ayah 78:20এবং চলমান করা হবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হয়ে যাবে মরীচিকা,
إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا
Open ayah 78:21নিশ্চয় জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে ;
لِّلطَّٰغِينَ مَـَٔابٗا
Open ayah 78:22সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।
لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا
Open ayah 78:23সেখানে এরা যুগ যুগ ধরে অবস্থান করবে,
لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا
Open ayah 78:24সেখানে এরা আস্বাদন করবে না শৈত্য, না কোন পানীয়-
إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا
Open ayah 78:25ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত;
جَزَآءٗ وِفَاقًا
Open ayah 78:26এটাই উপযুক্ত প্রতিফল।
إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا
Open ayah 78:27এরা কখনও হিসেবের আশংকা করত না,
وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا
Open ayah 78:28এবং এরা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল।
وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا
Open ayah 78:29সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে।
فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا
Open ayah 78:30এরপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমি তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করব।
إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا
Open ayah 78:31মুত্তাকীদের জন্যে তো আছে সাফল্য,
حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا
Open ayah 78:32উদ্যান, দ্রাক্ষা,
وَكَوَاعِبَ أَتۡرَابٗا
Open ayah 78:33সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী
وَكَأۡسٗا دِهَاقٗا
Open ayah 78:34এবং পূর্ণ পানপাত্র।
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا
Open ayah 78:35সেখানে তারা শুনবে না অসার ও মিথ্যা বাক্য;
جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا
Open ayah 78:36এটা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের,
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا
Open ayah 78:37যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও এদের অন্তর্বর্তী সমস্ত কিছুর, যিনি দয়াময়; তাঁর নিকট আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবে না।
يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا
Open ayah 78:38সেদিন রূহ্ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে; দয়াময় যাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলবে না এবং সে যথার্থ বলবে।
ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
Open ayah 78:39এই দিবস সুনিশ্চিত ; অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক।
إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا
Open ayah 78:40আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম ; সেই দিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফির বলবে, ‘হায়, আমি যদি মাটি হতাম !’