المرسلات

Al-Mursalaat

The Emissaries · Surah 77 · Ayahs: 50 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا

    Open ayah 77:1

    শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,

  2. فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا

    Open ayah 77:2

    আর প্রলয়ঙ্করী ঝটিকার,

  3. وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا

    Open ayah 77:3

    শপথ সঞ্চালনকারী বায়ুর,

  4. فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا

    Open ayah 77:4

    আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর,

  5. فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا

    Open ayah 77:5

    এবং শপথ তাদের যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ-

  6. عُذۡرًا أَوۡ نُذۡرًا

    Open ayah 77:6

    ওযর-আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্যে।

  7. إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ

    Open ayah 77:7

    নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যম্ভাবী।

  8. فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ

    Open ayah 77:8

    যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হবে,

  9. وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ

    Open ayah 77:9

    যখন আকাশ বিদীর্ণ হবে

  10. وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ 

    Open ayah 77:10

    এবং যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত হবে

  11. وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ

    Open ayah 77:11

    এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হবে,

  12. لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ

    Open ayah 77:12

    এই সমুদয় স্থগিত রাখা হয়েছে কোন্ দিবসের জন্যে ?

  13. لِيَوۡمِ ٱلۡفَصۡلِ

    Open ayah 77:13

    বিচার দিবসের জন্যে।

  14. وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ

    Open ayah 77:14

    বিচার দিবস সম্বন্ধে তুমি কী জান?

  15. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 77:15

    সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে।

  16. أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 77:16

    আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই ?

  17. ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ

    Open ayah 77:17

    এরপর আমি পরবর্তীদেরকে এদের অনুগামী করব।

  18. كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 77:18

    অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি।

  19. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 77:19

    সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে।

  20. أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ 

    Open ayah 77:20

    আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করি নাই ?

  21. فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ

    Open ayah 77:21

    এরপর আমি তা রেখেছি নিরাপদ আধারে,

  22. إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ

    Open ayah 77:22

    এক নির্দিষ্ট কাল পর্যন্ত,

  23. فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ

    Open ayah 77:23

    এরপর আমি এটাকে গঠন করেছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা!

  24. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 77:24

    সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে।

  25. أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا

    Open ayah 77:25

    আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারীরূপে,

  26. أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا

    Open ayah 77:26

    জীবিত ও মৃতের জন্যে ?

  27. وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا

    Open ayah 77:27

    আমি এতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি সুপেয় পানি।

  28. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 77:28

    সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে।

  29. ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    Open ayah 77:29

    তোমরা যাকে অস্বীকার করতে, চল তারই দিকে।

  30. ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ 

    Open ayah 77:30

    চল তিন শাখাবিশিষ্ট ছায়ার দিকে,

  31. لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ

    Open ayah 77:31

    যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে,

  32. إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ

    Open ayah 77:32

    এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,

  33. كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ

    Open ayah 77:33

    তা পীতবর্ণ উষ্ট্রশ্রেণী সদৃশ,

  34. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 77:34

    সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে।

  35. هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ

    Open ayah 77:35

    এটা এমন একদিন যেদিন কারও বাকস্ফ‚র্তি হবে না,

  36. وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ

    Open ayah 77:36

    এবং তাদেরকে অনুমতি দেওয়া হবে না ওযর পেশ করার।

  37. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 77:37

    সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে।

  38. هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ

    Open ayah 77:38

    ‘এটাই ফয়সালার দিন, আমি একত্র করেছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।’

  39. فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ

    Open ayah 77:39

    তোমাদের কোন কৌশল থাকলে তা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।

  40. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 

    Open ayah 77:40

    সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে।

  41. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ

    Open ayah 77:41

    অবশ্যই মুত্তাকীরা থাকবে ছায়ায় ও প্রস্রবণবহুল স্থানে,

  42. وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ

    Open ayah 77:42

    তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।

  43. كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 77:43

    ‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার কর।’

  44. إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 77:44

    এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।

  45. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 77:45

    সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে।

  46. كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ

    Open ayah 77:46

    তোমরা আহার কর এবং ভোগ করে লও অল্প কিছু দিন, তোমরা তো অপরাধী।

  47. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 77:47

    সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে।

  48. وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ

    Open ayah 77:48

    যখন এদেরকে বলা হয়, ‘আল্লাহ্ র প্রতি নত হও’ এরা নত হয় না।

  49. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 77:49

    সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্যে।

  50. فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ 

    Open ayah 77:50

    সুতরাং এরা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় বিশ্বাস স্থাপন করবে ?