القيامة
Al-Qiyaama
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ
Open ayah 75:1আমি শপথ করছি কিয়ামত দিবসের,
وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ
Open ayah 75:2আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার।
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ
Open ayah 75:3মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্র করতে পারিব না ?
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ
Open ayah 75:4বস্তুত আমি এর অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ
Open ayah 75:5তবুও মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করতে চায়।
يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ
Open ayah 75:6সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামত দিবস আসবে ?’
فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ
Open ayah 75:7যখন চোখ স্থির হয়ে যাবে,
وَخَسَفَ ٱلۡقَمَرُ
Open ayah 75:8এবং চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন,
وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ
Open ayah 75:9যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হবে-
يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ
Open ayah 75:10সেদিন-মানুষ বলবে, ‘আজ পালাবার স্থান কোথায় ?’
كَلَّا لَا وَزَرَ
Open ayah 75:11না, কোন আশ্রয়স্থল নেই।
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ
Open ayah 75:12সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকেরই নিকট।
يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
Open ayah 75:13সেদিন মানুষকে অবহিত করা হবে সে কী অগ্রে পাঠিয়েছে ও কী পশ্চাতে রেখে গেছে।
بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ
Open ayah 75:14বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত,
وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ
Open ayah 75:15যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ
Open ayah 75:16তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্যে তুমি তোমার জিহ্বা এর সঙ্গে সঞ্চালন কর না।
إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ
Open ayah 75:17এটা সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই।
فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ
Open ayah 75:18সুতরাং যখন আমি তা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ কর,
ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ
Open ayah 75:19এরপর এটার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।
كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ
Open ayah 75:20না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালবাস;
وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ
Open ayah 75:21এবং আখিরাতকে উপেক্ষা কর।
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ
Open ayah 75:22সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে,
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ
Open ayah 75:23তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।
وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ
Open ayah 75:24কোন কোন মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ,
تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ
Open ayah 75:25আশংকা করবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাদের ওপর আপতিত হবে।
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ
Open ayah 75:26কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হবে,
وَقِيلَ مَنۡۜ رَاقٖ
Open ayah 75:27এবং বলা হবে, ‘কে তাকে রক্ষা করবে ?’
وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ
Open ayah 75:28তখন তার প্রত্যয় হবে যে, এটা বিদায়ক্ষণ।
وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
Open ayah 75:29এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে।
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ
Open ayah 75:30সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যানীত হবে।
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
Open ayah 75:31সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই।
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
Open ayah 75:32বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ
Open ayah 75:33এরপর সে তার পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভভরে,
أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ
Open ayah 75:34দুর্ভোগ তোমার জন্যে, দুর্ভোগ!
ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ
Open ayah 75:35আবার দুর্ভোগ তোমার জন্যে, দুর্ভোগ!
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى
Open ayah 75:36মানুষ কি মনে করে যে, তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে ?
أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ
Open ayah 75:37সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না?
ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ
Open ayah 75:38এরপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ্ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।
فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
Open ayah 75:39এরপর তিনি তা হতে সৃষ্টি করেন যুগল-নর ও নারী।
أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ
Open ayah 75:40তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নয় ?