المدثر

Al-Muddaththir

The Cloaked One · Surah 74 · Ayahs: 56 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ

    Open ayah 74:1

    হে বস্ত্রাচ্ছাদিত!

  2. قُمۡ فَأَنذِرۡ

    Open ayah 74:2

    উঠ, আর সতর্ক কর,

  3. وَرَبَّكَ فَكَبِّرۡ

    Open ayah 74:3

    এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।

  4. وَثِيَابَكَ فَطَهِّرۡ

    Open ayah 74:4

    তোমার পরিচ্ছদ পবিত্র রাখ,

  5. وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ

    Open ayah 74:5

    পৌত্তলিকতা পরিহার করে চল,

  6. وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ

    Open ayah 74:6

    অধিক পাওয়ার প্রত্যাশায় দান কর না।

  7. وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ

    Open ayah 74:7

    এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ কর।

  8. فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ

    Open ayah 74:8

    যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হবে

  9. فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ

    Open ayah 74:9

    সেই দিন হবে এক সংকটের দিন-

  10. عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ 

    Open ayah 74:10

    যা কাফিরদের জন্যে সহজ নয়।

  11. ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا

    Open ayah 74:11

    ছেড়ে দাও আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি একাকী।

  12. وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا

    Open ayah 74:12

    আমি তাকে দিয়েছি বিপুল ধন-সম্পদ

  13. وَبَنِينَ شُهُودٗا

    Open ayah 74:13

    এবং নিত্য সঙ্গী পুত্রগণ,

  14. وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا

    Open ayah 74:14

    এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ-

  15. ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ

    Open ayah 74:15

    এটার পরও সে কামনা করে যে, আমি তাকে আরও অধিক দেই।

  16. كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا

    Open ayah 74:16

    না, তা হবে না, সে তো আমার নিদর্শনসমূহের উদ্ধত বিরুদ্ধাচারী।

  17. سَأُرۡهِقُهُۥ صَعُودًا

    Open ayah 74:17

    আমি অচিরেই তাকে চড়াব শাস্তির পাহাড়ে।

  18. إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

    Open ayah 74:18

    সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত করল।

  19. فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ

    Open ayah 74:19

    অভিশপ্ত হোক সে ! কেমন করে সে এই সিদ্ধান্ত করল!

  20. ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ 

    Open ayah 74:20

    আরও অভিশপ্ত হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল!

  21. ثُمَّ نَظَرَ

    Open ayah 74:21

    সে আবার চেয়ে দেখল।

  22. ثُمَّ عَبَسَ وَبَسَرَ

    Open ayah 74:22

    এরপর সে ভ্রূকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।

  23. ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ

    Open ayah 74:23

    এরপর সে পিছন ফিরল এবং দম্ভ প্রকাশ করল।

  24. فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ

    Open ayah 74:24

    এবং ঘোষণা করল, ‘এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয়,

  25. إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ

    Open ayah 74:25

    ‘এটা তো মানুষেরই কথা।’

  26. سَأُصۡلِيهِ سَقَرَ

    Open ayah 74:26

    আমি তাকে নিক্ষেপ করব সাকার-এ,

  27. وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ

    Open ayah 74:27

    তুমি কি জান সাকার কী ?

  28. لَا تُبۡقِي وَلَا تَذَرُ

    Open ayah 74:28

    তা এদেরকে জীবিতাবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না।

  29. لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ

    Open ayah 74:29

    এটা তো গাত্রচর্ম দগ্ধ করবে,

  30. عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ 

    Open ayah 74:30

    সাকার-এর তত্ত্বাবধানে রয়েছে উনিশজন প্রহরী।

  31. وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ

    Open ayah 74:31

    আমি ফেরেশতাদেরকে করেছি জাহান্নামের প্রহরী; কাফিরদের পরীক্ষাস্বরূপই আমি এদের এই সংখ্যা উলেখ করেছি যাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীগণ ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। এটার ফলে, যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিররা বলবে, ‘আল্লাহ্ এই অভিনব উক্তি দিয়ে কি বুঝাতে চেয়েছেন ?’ এইভাবে আল্লাহ্ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথনির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্যে সাবধান বাণী।

  32. كَلَّا وَٱلۡقَمَرِ

    Open ayah 74:32

    কখনই না, চন্দ্রের শপথ,

  33. وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ

    Open ayah 74:33

    শপথ রাত্রির, যখন এর অবসান ঘটে;

  34. وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ

    Open ayah 74:34

    শপথ প্রভাতকালের, যখন তা হয় আলোকোজ্জ্বল-

  35. إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ

    Open ayah 74:35

    এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম,

  36. نَذِيرٗا لِّلۡبَشَرِ

    Open ayah 74:36

    মানুষের জন্যে সতর্ককারী-

  37. لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ

    Open ayah 74:37

    তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্যে।

  38. كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ

    Open ayah 74:38

    প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ,

  39. إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ

    Open ayah 74:39

    তবে দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তিগণ নয়,

  40. فِي جَنَّٰتٖ يَتَسَآءَلُونَ 

    Open ayah 74:40

    তারা থাকবে উদ্যানে এবং তারা জিজ্ঞাসা-বাদ করবে-

  41. عَنِ ٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 74:41

    অপরাধীদের সম্পর্কে,

  42. مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ

    Open ayah 74:42

    ‘তোমাদেরকে কিসে সাকার-এ নিক্ষেপ করেছে ?’

  43. قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ

    Open ayah 74:43

    এরা বলবে, ‘আমরা মুসল্লীদের অন্তর্ভুক্ত ছিলাম না,

  44. وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ

    Open ayah 74:44

    ‘আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না,

  45. وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ

    Open ayah 74:45

    ‘এবং আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকতাম।

  46. وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ

    Open ayah 74:46

    ‘আমরা কর্মফল দিবস অস্বীকার করতাম,

  47. حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ

    Open ayah 74:47

    ‘আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত।’

  48. فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ

    Open ayah 74:48

    ফলে সুপারিশকারীদের সুপারিশ এদের কোন কাজে আসবে না।

  49. فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ

    Open ayah 74:49

    এদের কী হয়েছে যে, এরা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে ?

  50. كَأَنَّهُمۡ حُمُرٞ مُّسۡتَنفِرَةٞ 

    Open ayah 74:50

    এরা যেন ভীত-ত্রস্ত গর্দভ-

  51. فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ

    Open ayah 74:51

    যা সিংহের সম্মুখ হতে পলায়নপর।

  52. بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفٗا مُّنَشَّرَةٗ

    Open ayah 74:52

    বস্তুত এদের প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক।

  53. كَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ

    Open ayah 74:53

    না, এটা হওয়ার নয়; বরং এরা তো আখিরাতের ভয় পোষণ করে না।

  54. كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ

    Open ayah 74:54

    না, এটা হওয়ার নয়, কুরআনই সকলের জন্যে উপদেশবাণী।

  55. فَمَن شَآءَ ذَكَرَهُۥ

    Open ayah 74:55

    অতএব যার ইচ্ছা সে এটা হতে উপদেশ গ্রহণ করুক।

  56. وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ

    Open ayah 74:56

    আল্লাহ্ র ইচ্ছা ব্যতিরেকে কেউ উপদেশ গ্রহণ করবে না, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী।