المرسلات
Al-Mursalaat
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا
Open ayah 77:1শপথ একের পর এক প্রেরিত বায়ুর।
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا
Open ayah 77:2তারপর প্রচণ্ড বেগে ছুটে চলা ঝড়ো হাওয়ার।
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا
Open ayah 77:3এবং শপথ (মেঘমালাকে) ইতস্তত বিক্ষিপ্তকারী বায়ুর।
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا
Open ayah 77:4অতঃপর শপথ তাদের (অর্থাৎ সেই ফেরেশতাদের), যারা সত্য ও মিথ্যাকে পৃথক করে দেয়।
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا
Open ayah 77:5তারপর অবতীর্ণ করে উপদেশবাণী।
عُذۡرًا أَوۡ نُذۡرًا
Open ayah 77:6যা মানুষের জন্য ক্ষমা প্রার্থনার কারণ হয় অথবা হয় সতর্ককারী।
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ
Open ayah 77:7যে সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে।
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ
Open ayah 77:8সুতরাং (তা ঘটবে সেই সময়) যখন নক্ষত্ররাজি নিভিয়ে দেওয়া হবে।
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ
Open ayah 77:9এবং যখন আকাশ বিদারণ করা হবে
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ
Open ayah 77:10এবং যখন পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ করে ফেলা হবে।
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ
Open ayah 77:11এবং যখন রাসূলগণকে নির্দিষ্ট সময়ে একত্র করা হবে
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ
Open ayah 77:12(কেউ যদি জিজ্ঞেস করে) এসব মূলতবি রাখা হয়েছে কোন দিনের জন্য?
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ
Open ayah 77:13(তার জবাব হল) বিচার দিবসের জন্য!
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ
Open ayah 77:14তুমি কি জান বিচার দিবস কী?
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:15সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ
Open ayah 77:16আমি কি পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করিনি?
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ
Open ayah 77:17অতঃপর পরবর্তীদেরকেও আমি তাদের অনুগামী করে দেব।
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 77:18আমি অপরাধীদের সাথে এ রকম আচরণই করে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:19সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ
Open ayah 77:20আমি তোমাদেরকে সৃষ্টি করিনি এক হীন পানি দ্বারা?
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ
Open ayah 77:21অতঃপর আমি তা এক সুরক্ষিত অবস্থানস্থলে রাখি।
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ
Open ayah 77:22নির্দিষ্ট সময় পর্যন্ত
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ
Open ayah 77:23তারপর আমি তাতে পরিমিত রূপ দান করি। সুতরাং আমি কতই না উত্তম রূপদাতা!
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:24সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا
Open ayah 77:25আমি কি ভূমিকে বানাইনি ধারণকারী
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا
Open ayah 77:26জীবিতদের এবং মৃতদেরও?
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا
Open ayah 77:27এবং আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উঁচু-উঁচু পাহাড় এবং আমি তোমাদেরকে সুমিষ্ট পানি দ্বারা সিঞ্চিত করার ব্যবস্থা করেছি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:28সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 77:29(তাদেরকে বলা হবে) তোমরা যা অবিশ্বাস করতে, চলো এখন সেই জিনিসের দিকে।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ
Open ayah 77:30চলো তিন শাখাবিশিষ্ট শামিয়ানার দিকে।
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ
Open ayah 77:31যাতে নেই (শীতল) ছায়া এবং যা আগুনের শিখা থেকে রক্ষা করতে পারবে না।
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ
Open ayah 77:32তা অট্টালিকা তুল্য বড়-বড় স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ
Open ayah 77:33মনে হবে তা হলুদ বর্ণের উট।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:34সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ
Open ayah 77:35তা এমন এক দিন, যে দিন লোকে কথা বলতে পারবে না।
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ
Open ayah 77:36এবং তাদেরকে কোন অজুহাত প্রদর্শনেরও অনুমতি দেওয়া হবে না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:37সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ
Open ayah 77:38এটা ফায়সালার দিন। আমি একত্র করেছি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে।
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ
Open ayah 77:39এখন তোমাদের যদি কোন কৌশল থাকে, তবে সে কৌশল আমার বিরুদ্ধে চালাও।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:40সে দিন বড় দুর্ভোগ হবে তাদের যারা সত্য প্রত্যাখ্যান করে।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ
Open ayah 77:41যারা তাকওয়া অবলম্বন করেছে তারা অবশ্যই ছায়া ও প্রস্রবণের মধ্যে থাকবে।
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ
Open ayah 77:42এবং তাদের চাহিদামত ফলমূলের মধ্যে।
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 77:43(তাদেরকে বলা হবে) তোমরা স্বাচ্ছন্দ্যে খাও ও পান কর তোমরা যা-কিছু করতে তার বিনিময়ে।
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 77:44আমি সৎকর্মপরায়ণদেরকে এভাবেই পুরস্কৃত করি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:45সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ
Open ayah 77:46(হে কাফেরগণ!) অল্প কিছু কাল খাও ও মজা লোট। নিশ্চয়ই তোমরা অপরাধী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:47সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ
Open ayah 77:48যখন তাদেরকে বলা হয়, আল্লাহর সামনে নত হও, তারা নত হয় না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:49সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ
Open ayah 77:50সুতরাং এরপর আর এমন কী কথা আছে, যার উপর তারা ঈমান আনবে?