النبإ
An-Naba
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَمَّ يَتَسَآءَلُونَ
Open ayah 78:1তারা (অর্থাৎ কাফেরগণ) কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ
Open ayah 78:2সেই মহা ঘটনা সম্পর্কে,
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ
Open ayah 78:3যে সম্বন্ধে তারা বিভিন্ন রকম কথা বলে।
كَلَّا سَيَعۡلَمُونَ
Open ayah 78:4সাবধান! তারা শীঘ্রই জানতে পারবে।
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ
Open ayah 78:5আবারও সাবধান! তারা শীঘ্রই জানতে পারবে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا
Open ayah 78:6আমি কি ভূমিকে শয্যা বানাইনি?
وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا
Open ayah 78:7এবং পাহাড়সমূহকে (ভূমিতে প্রোথিত) কীলক?
وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا
Open ayah 78:8আর তোমাদেরকে (নর ও নারীর) যুগল রূপে সৃষ্টি করেছি।
وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا
Open ayah 78:9আর তোমাদের ঘুমকে ক্লান্তি ঘুচানোর উপায় বানিয়েছি।
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا
Open ayah 78:10এবং রাতকে বানিয়েছি আবরণস্বরূপ।
وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا
Open ayah 78:11এবং দিনকে জীবিকা আহরণের সময় নির্ধারণ করেছি।
وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا
Open ayah 78:12এবং আমিই তোমাদের উপর সাতটি সুদৃঢ় অস্তিত্ব (আকাশ) নির্মাণ করেছি।
وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا
Open ayah 78:13এবং আমিই এক প্রজ্বলিত প্রদীপ (সূর্য) সৃষ্টি করেছি।
وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا
Open ayah 78:14আমি ভরা মেঘ থেকে মুষলধারায় বারি বর্ষণ করেছি,
لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا
Open ayah 78:15তা দ্বারা শস্য ও অন্যান্য উদ্ভিদ উৎপন্ন করার জন্য
وَجَنَّٰتٍ أَلۡفَافًا
Open ayah 78:16এবং নিবিড় ঘন বাগানও।
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا
Open ayah 78:17নিশ্চয়ই বিচার দিবস হবে এক নির্ধারিত সময়ে।
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا
Open ayah 78:18যে দিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে অনন্তর তোমরা দলে দলে সমাগত হবে।
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا
Open ayah 78:19এবং আকাশ উন্মুক্ত করে দেওয়া হবে। ফলে বহু দরজা হয়ে যাবে।
وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا
Open ayah 78:20এবং পাহাড়সমূহকে সঞ্চালিত করা হবে, ফলে তা মরীচিকা সদৃশ হয়ে যাবে।
إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا
Open ayah 78:21নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে।
لِّلطَّٰغِينَ مَـَٔابٗا
Open ayah 78:22তা উদ্ধতের ঠিকানা।
لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا
Open ayah 78:23যাতে তারা যুগ-যুগ ধরে এভাবে অবস্থান করবে
لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا
Open ayah 78:24যে, তাতে তারা আস্বাদন করবে না কোন শীতলতা এবং না কোন পানীয় বস্তু।
إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا
Open ayah 78:25ফুটন্ত পানি ও রক্ত-পূঁজ ছাড়া।
جَزَآءٗ وِفَاقًا
Open ayah 78:26এটা হবে তাদের পরিপূর্ণ প্রতিফল।
إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا
Open ayah 78:27তারা (নিজেদের কর্মের) হিসাবকে বিশ্বাস করত না।
وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا
Open ayah 78:28এবং তারা আমার আয়াতসমূহ চরমভাবে প্রত্যাখ্যান করত।
وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا
Open ayah 78:29আমি প্রতিটি জিনিস লিপিবদ্ধভাবে সংরক্ষণ করেছি।
فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا
Open ayah 78:30সুতরাং তোমরা মজা ভোগ কর! আমি তোমাদের কেবল শাস্তিই বৃদ্ধি করব।
إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا
Open ayah 78:31যারা তাকওয়া অবলম্বন করেছে নিশ্চয়ই তাদের জন্য আছে সাফল্য
حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا
Open ayah 78:32উদ্যানরাজি ও আঙ্গুর,
وَكَوَاعِبَ أَتۡرَابٗا
Open ayah 78:33সমবয়স্কা নব যৌবনা তরুণী,
وَكَأۡسٗا دِهَاقٗا
Open ayah 78:34ছলকানো পান-পাত্র,
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا
Open ayah 78:35সেখানে তারা কোন অহেতুক কথা শুনবে না এবং কোন মিথ্যা কথাও না।
جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا
Open ayah 78:36তাদের প্রতিপালকের পক্ষ হতে পুরস্কারস্বরূপ, (আল্লাহর) এমন দান, যা মানুষের কর্ম হিসাবে দেওয়া হবে।
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا
Open ayah 78:37সেই প্রতিপালকের পক্ষ থেকে, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও এর মধ্যবর্তী সবকিছুর মালিক, দয়াময়! তার সামনে কিছু বলার সাধ্য তাদের হবে না।
يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا
Open ayah 78:38যে দিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, সে দিন দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন, সে ছাড়া কেউ কথা বলতে পারবে না এবং সে বলবে সঠিক কথা।
ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
Open ayah 78:39সে দিন সত্য দিন। সুতরাং যার ইচ্ছা, সে তার প্রতিপালকের কাছে আশ্রয়স্থল বানিয়ে রাখুক।
إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا
Open ayah 78:40বস্তুত আমি এক আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিলাম। সে দিন প্রত্যেক ব্যক্তি তার স্বহস্তে সামনে পাঠানো কর্মসমূহ প্রত্যক্ষ করবে আর কাফের ব্যক্তি বলবে, হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।