القيامة
Al-Qiyaama
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ
Open ayah 75:1আমি শপথ করছি কিয়ামত দিবসের
وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ
Open ayah 75:2এবং শপথ করছি তিরস্কারকারী নফসের
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ
Open ayah 75:3মানুষ কি মনে করে আমি তার অস্থিসমূহ একত্র করতে পারব না?
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ
Open ayah 75:4কেন নয়? আমি তো তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ
Open ayah 75:5বস্তুত মানুষ তার আগামী জীবনেও গুনাহে রত থাকতে চায়।
يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ
Open ayah 75:6সে জিজ্ঞেস করে, কিয়ামত দিবস কবে আসবে?
فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ
Open ayah 75:7যখন চোখ ঝলসে যাবে
وَخَسَفَ ٱلۡقَمَرُ
Open ayah 75:8এবং চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে
وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ
Open ayah 75:9এবং চাঁদ ও সূর্যকে একত্র করা হবে
يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ
Open ayah 75:10সেদিন মানুষ বলবে, পালিয়ে যাওয়ার জায়গা কোথায়?
كَلَّا لَا وَزَرَ
Open ayah 75:11না, না। কোন আশ্রয়স্থল নেই।
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ
Open ayah 75:12সে দিন তো প্রত্যেককে তোমার প্রতিপালকের কাছে গিয়েই অবস্থান নিতে হবে।
يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
Open ayah 75:13সে দিন সকল মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কী আগে পাঠিয়েছে আর কী পেছনে রেখে গিয়েছে।
بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ
Open ayah 75:14বরং মানুষ নিজেই নিজের সম্পর্কে সম্যক জ্ঞাত।
وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ
Open ayah 75:15যদিও সে নানা অজুহাত পেশ করে!
لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ
Open ayah 75:16(হে রাসূল!) তুমি এ কুরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য এর সাথে তোমার জিহ্বা নাড়িও না।
إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ
Open ayah 75:17নিশ্চয়ই একে (তোমার অন্তরে) জমানো ও (মুখ দিয়ে) পাঠ করানোর দায়িত্ব আমারই।
فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ
Open ayah 75:18সুতরাং আমি যখন এটা (জিবরাঈলের মাধ্যমে) পাঠ করি, তখন তুমি সেই পাঠের অনুসরণ কর
ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ
Open ayah 75:19তারপর তার বিশদ ব্যাখ্যার দায়িত্বও আমারই।
كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ
Open ayah 75:20সাবধান (হে কাফেরগণ!) প্রকৃতপক্ষে তোমরা নগদ প্রাপ্তব্য বস্তু (অর্থাৎ পার্থিব জীবন)-কেই ভালোবাস।
وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ
Open ayah 75:21এবং আখেরাতকে উপেক্ষা করছ।
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ
Open ayah 75:22সে দিন অনেক চেহারা উজ্জ্বল হবে।
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ
Open ayah 75:23যারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে
وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ
Open ayah 75:24এবং সেদিন অনেক চেহারা হয়ে পড়বে বিবর্ণ
تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ
Open ayah 75:25তারা উপলব্ধি করবে যে, তাদের সঙ্গে এমন আচরণ করা হবে যা তাদের মেরুদণ্ড ভেঙ্গে দেবে।
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ
Open ayah 75:26সাবধান প্রাণ যখন কণ্ঠাগত হবে
وَقِيلَ مَنۡۜ رَاقٖ
Open ayah 75:27এবং (শুশ্রষাকারীদেরকে) বলা হবে, আছে কোন ঝাঁড়-ফুঁককারী?
وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ
Open ayah 75:28এবং মানুষ বুঝে ফেলবে যে, এটাই বিদায়ক্ষণ
وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
Open ayah 75:29এবং পায়ের গোছার সাথে গোছা জড়িয়ে যাবে
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ
Open ayah 75:30সে দিন সকলের যাত্রা হবে তোমার প্রতিপালকেরই নিকট।
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
Open ayah 75:31তা সত্ত্বেও মানুষ বিশ্বাস করেনি ও নামায পড়েনি।
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
Open ayah 75:32বরং সে সত্য প্রত্যাখ্যান করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ
Open ayah 75:33অতঃপর সে দম্ভভরে তার পরিবারবর্গের কাছে চলে গেছে।
أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ
Open ayah 75:34ধ্বংস তোর জন্য, হ্যাঁ ধ্বংস!
ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ
Open ayah 75:35ফের শুনে রাখ, ধ্বংস তোর জন্য, হ্যাঁ, ধ্বংস!
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى
Open ayah 75:36মানুষ কি মনে করে তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে?
أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ
Open ayah 75:37সে কি ছিল না এক বিন্দু বীর্য, যা (মাতৃগর্ভে) স্খলিত করা হয়?
ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ
Open ayah 75:38তারপর সে মাংসপিণ্ডে পরিণত হয়েছে, তারপর আল্লাহ তাকে মানব রূপ দান করেছেন ও তাকে সুঠাম করেছেন।
فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
Open ayah 75:39তাছাড়া তা দ্বারাই তিনি নর-নারীর যুগল সৃষ্টি করেছেন।
أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ
Open ayah 75:40তবুও কি তিনি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?