النازعات
An-Naazi'aat
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا
Open ayah 79:1শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে,
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا
Open ayah 79:2এবং যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে দেয়,
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا
Open ayah 79:3এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে,
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا
Open ayah 79:4এবং যারা দ্রুত বেগে অগ্রসর হয়,
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا
Open ayah 79:5অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে।
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
Open ayah 79:6সেদিন প্রথম শিঙ্গাধ্বনি প্রকম্পিত করবে,
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
Open ayah 79:7ওকে অনুসরণ করবে পরবর্তী শিঙ্গাধ্বনি।
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ
Open ayah 79:8কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে,
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ
Open ayah 79:9তাদের দৃষ্টি ভীতি বিহবলতায় অবনমিত হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ
Open ayah 79:10তারা বলেঃ আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই –
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ
Open ayah 79:11গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ
Open ayah 79:12তারা বলেঃ তা’ই যদি হয় তাহলেতো এটা সর্বনাশা প্রত্যাবর্তন!
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ
Open ayah 79:13এটাতো এক বিকট শব্দ মাত্র;
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Open ayah 79:14ফলে তখনই মাইদানে তাদের আবির্ভাব হবে।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Open ayah 79:15তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى
Open ayah 79:16যখন তার রাব্ব পবিত্র ‘তূওয়া’ প্রান্তরে তাকে সম্বোধন করে বলেছিলেন –
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 79:17ফির‘আউনের নিকট যাও, সেতো সীমা লংঘন করেছে,
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Open ayah 79:18এবং (তাকে) বলঃ তুমি কি শুদ্ধাচারী হতে চাও?
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ
Open ayah 79:19আর আমি তোমাকে তোমার রবের পথে পরিচালিত করি যাতে তুমি তাঁকে ভয় কর।
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:20অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো।
فَكَذَّبَ وَعَصَىٰ
Open ayah 79:21কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হল।
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ
Open ayah 79:22অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল।
فَحَشَرَ فَنَادَىٰ
Open ayah 79:23সে সকলকে সমবেত করল এবং উচ্চৈঃস্বরে ঘোষণা করল,
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 79:24আর বললঃ আমিই তোমাদের শ্রেষ্ঠ রাব্ব।
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ
Open ayah 79:25ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের ও ইহকালের দন্ডের নিমিত্ত।
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ
Open ayah 79:26যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا
Open ayah 79:27তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই এটা নির্মাণ করেছেন।
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا
Open ayah 79:28তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا
Open ayah 79:29এবং তিনি ওর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং ওর জ্যোতি বিনির্গত করেছেন।
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Open ayah 79:30এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন।
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا
Open ayah 79:31তিনি ওটা হতে বহির্গত করেছেন ওর পানি ও তৃণ,
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا
Open ayah 79:32আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 79:33এ সবই তোমাদের ও তোমাদের জন্তুগুলির ভোগের জন্য।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:34অতঃপর যখন মহা সংকট উপস্থিত হবে,
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ
Open ayah 79:35সেদিন মানুষ যা করেছে তা স্মরণ করবে,
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ
Open ayah 79:36এবং দর্শকদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম।
فَأَمَّا مَن طَغَىٰ
Open ayah 79:37অনন্তর যে সীমালংঘন করে,
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 79:38এবং পার্থিব জীবনকে বেছে নেয়,
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:39জাহান্নামই হবে তার অবস্থান স্থল।
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ
Open ayah 79:40পক্ষান্তরে যে স্বীয় রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে,
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:41জান্নাতই হবে তার অবস্থিতি স্থান।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا
Open ayah 79:42তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামাত সম্পর্কে যে, ওটা কখন ঘটবে?
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ
Open ayah 79:43এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Open ayah 79:44এর উত্তম জ্ঞান আছে তোমার রবেরই নিকট।
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا
Open ayah 79:45যে ওর ভয় রাখে তুমি শুধু তারই সতর্ককারী।
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا
Open ayah 79:46যেদিন তারা এটা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে, যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা অথবা এক প্রভাতের অধিক অবস্থান করেনি।