النبإ
An-Naba
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَمَّ يَتَسَآءَلُونَ
Open ayah 78:1তারা পরস্পর কোন্ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ
Open ayah 78:2সেই মহান সংবাদ সম্বন্ধে –
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ
Open ayah 78:3যে বিষয়ে তারা মতবিরোধ করে থাকে!
كَلَّا سَيَعۡلَمُونَ
Open ayah 78:4কখনই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে।
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ
Open ayah 78:5আবার বলি, কখনই না, তারা অচিরেই অবগত হবে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا
Open ayah 78:6আমি কি পৃথিবীকে শয্যা (রূপে) নির্মাণ করিনি?
وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا
Open ayah 78:7এবং পর্বতসমূহকে কীলক রূপে নির্মাণ করিনি?
وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا
Open ayah 78:8আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।
وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا
Open ayah 78:9তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম,
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا
Open ayah 78:10করেছি রজনীকে আবরণ,
وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا
Open ayah 78:11এবং করেছি দিনকে জীবিকা আহরণের জন্য (উপযোগী)।
وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا
Open ayah 78:12আর নির্মাণ করেছি তোমাদের উর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ,
وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا
Open ayah 78:13এবং সৃষ্টি করেছি একটি প্রদীপ্ত প্রদীপ।
وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا
Open ayah 78:14আর বর্ষণ করেছি মেঘ হতে প্রচুর বৃষ্টি।
لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا
Open ayah 78:15তদ্বারা আমি উদ্গত করি শস্য ও উদ্ভিদ,
وَجَنَّٰتٍ أَلۡفَافًا
Open ayah 78:16এবং বৃক্ষরাজি বিজড়িত উদ্যানসমূহ।
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا
Open ayah 78:17নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসা দিন।
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا
Open ayah 78:18সেদিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে,
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا
Open ayah 78:19আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে ওটা হয়ে যাবে বহু দ্বারবিশিষ্ট।
وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا
Open ayah 78:20এবং সঞ্চালিত করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলি হয়ে যাবে মরীচিকা বৎ।
إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا
Open ayah 78:21নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে।
لِّلطَّٰغِينَ مَـَٔابٗا
Open ayah 78:22(ওটা হচ্ছে) অবাধ্য লোকদের অবস্থিতি স্থল –
لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا
Open ayah 78:23সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে,
لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا
Open ayah 78:24সেখানে তারা আস্বাদন করতে পাবেনা কোন ঠান্ডা কিংবা (অন্য) কোন পানীয়-
إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا
Open ayah 78:25উত্তপ্ত পানি ও পুঁজ ব্যতীত;
جَزَآءٗ وِفَاقًا
Open ayah 78:26এটাই সমুচিত প্রতিফল।
إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا
Open ayah 78:27তারা কখনও হিসাবের আশংকা করতনা,
وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا
Open ayah 78:28এবং তারা দৃঢ়তার সাথে আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল।
وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا
Open ayah 78:29সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে।
فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا
Open ayah 78:30অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, এখন আমিতো তোমাদের যাতনাই শুধু বৃদ্ধি করতে থাকব।
إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا
Open ayah 78:31এবং নিশ্চয়ই সংযমশীল লোকদের জন্যই সফলতা;
حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا
Open ayah 78:32প্রাচীর বেষ্টিত বাগান ও আঙ্গুর;
وَكَوَاعِبَ أَتۡرَابٗا
Open ayah 78:33এবং সম বয়স্কা যুবতীবৃন্দ;
وَكَأۡسٗا دِهَاقٗا
Open ayah 78:34এবং পূর্ণ পূতঃ পানপাত্র।
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا
Open ayah 78:35সেখানে তারা শুনবেনা অসার ও মিথ্যা বাক্য;
جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا
Open ayah 78:36এটাই তোমার রবের অনুগ্রহের পূর্ণ প্রতিদান।
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا
Open ayah 78:37যিনি রাব্ব আকাশমন্ডলী, পৃথিবী ও ওগুলির অন্তঃবর্তী সব কিছুর, যিনি দয়াময়; তাঁর নিকট আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবেনা।
يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا
Open ayah 78:38সেদিন রুহ্ ও মালাইকা/ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে; দয়াময় যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্যেরা কথা বলবেনা এবং সে সঙ্গত কথা বলবে।
ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
Open ayah 78:39এই দিন সুনিশ্চিত। অতএব যার অভিরুচি সে তার রবের শরণাপন্ন হোক।
إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا
Open ayah 78:40আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফির বলতে থাকবেঃ হায়রে হতভাগা আমি! যদি আমি মাটি হয়ে যেতাম!