عبس
Abasa
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ
Open ayah 80:1সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিলো,
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
Open ayah 80:2যেহেতু তার নিকট এক অন্ধ আগমন করেছিল।
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Open ayah 80:3তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হত,
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Open ayah 80:4অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো।
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Open ayah 80:5পক্ষান্তরে যে পরওয়া করেনা –
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Open ayah 80:6তুমি তার প্রতি মনোযোগ দিয়েছো।
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Open ayah 80:7অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব নেই।
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Open ayah 80:8অন্যপক্ষ যে তোমার নিকট ছুটে এলো –
وَهُوَ يَخۡشَىٰ
Open ayah 80:9তার সেই সশংক চিত্ত –
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Open ayah 80:10তুমি তাকে অবজ্ঞা করলে!
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Open ayah 80:11না, এই আচরণ অনুচিত, এটাতো উপদেশ বাণী;
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 80:12যে ইচ্ছা করবে সে ইহা স্মরণ রাখবে,
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Open ayah 80:13ইহা আছে মর্যাদাময় পত্রসমূহে (লিখিত) –
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Open ayah 80:14(এবং) উন্নত পুতঃ –
بِأَيۡدِي سَفَرَةٖ
Open ayah 80:15লেখকদের হাতে (সুরক্ষিত)।
كِرَامِۭ بَرَرَةٖ
Open ayah 80:16(ঐ লেখকগণ) মহৎ ও সৎ।
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Open ayah 80:17মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ!
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Open ayah 80:18তিনি তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Open ayah 80:19শুক্র বিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন,
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Open ayah 80:20অতঃপর তার জন্য পথ সহজ করে দেন;
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Open ayah 80:21অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কাবরস্থ করেন।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Open ayah 80:22এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Open ayah 80:23তিনি তাকে যে আদেশ করেছেন, সেতো তা পালন করেনি।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Open ayah 80:24মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Open ayah 80:25আমিই প্রচুর বারি বর্ষণ করি,
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Open ayah 80:26অতঃপর আমি ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি;
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Open ayah 80:27এবং ওতে আমি উৎপন্ন করি শস্য;
وَعِنَبٗا وَقَضۡبٗا
Open ayah 80:28দ্রাক্ষা, শাক-সবজি,
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Open ayah 80:29যাইতূন, খেজুর,
وَحَدَآئِقَ غُلۡبٗا
Open ayah 80:30বহু বৃক্ষবিশিষ্ট উদ্যান,
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Open ayah 80:31ফল এবং গবাদির খাদ্য,
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 80:32এটা তোমাদের ও তোমাদের পশুগুলির ভোগের জন্য।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Open ayah 80:33যখন ঐ ধ্বংস ধ্বনি এসে পড়বে;
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Open ayah 80:34সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে,
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Open ayah 80:35এবং তার মাতা, তার পিতা,
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Open ayah 80:36তার স্ত্রী ও তার সন্তান হতে,
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Open ayah 80:37সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Open ayah 80:38সেদিন বহু মুখমন্ডল হবে দীপ্তিমান;
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Open ayah 80:39সহাস্য ও প্রফুল্ল।
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Open ayah 80:40এবং অনেক মুখমন্ডল হবে সেদিন ধূলি ধূসরিত,
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Open ayah 80:41সেগুলিকে আচ্ছন্ন করবে কালিমা।
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Open ayah 80:42তারাই কাফির ও পাপাচারী।