المعارج
Al-Ma'aarij
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ
Open ayah 70:1এক প্রশ্নকারী জিজ্ঞাসা করল এমন আযাব সম্পর্কে, যা আপতিত হবে-* *আয়াতটির আরেক অর্থ হল, ‘একজন প্রার্থনাকারী এমন আযাবের দো‘আ করল যা আপতিত হবে’।
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ
Open ayah 70:2কাফিরদের উপর, যার কোন প্রতিরোধকারী নেই।
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ
Open ayah 70:3ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে,
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ
Open ayah 70:4ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয়, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا
Open ayah 70:5অতএব তুমি উত্তমরূপে ধৈর্যধারণ কর।
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا
Open ayah 70:6তারা তো এটিকে সুদূরপরাহত মনে করে।
وَنَرَىٰهُ قَرِيبٗا
Open ayah 70:7আর আমি দেখছি তা আসন্ন।
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ
Open ayah 70:8সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ
Open ayah 70:9এবং পর্বতসমূহ হয়ে যাবে রঙিন পশমের ন্যায়।
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا
Open ayah 70:10আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না।
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ
Open ayah 70:11তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। অপরাধী চাইবে যদি সে সেদিনের শাস্তি থেকে তার সন্তান-সন্ততিকে পণ হিসেবে দিয়ে মুক্তি পেতে,
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ
Open ayah 70:12আর তার স্ত্রী ও ভাইকে,
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ
Open ayah 70:13আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ
Open ayah 70:14আর যমীনে যারা আছে তাদের সবাইকে, যাতে এটি তাকে রক্ষা করে।
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ
Open ayah 70:15কখনো নয়! এটিতো লেলিহান আগুন।
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ
Open ayah 70:16যা মাথার চামড়া খসিয়ে নেবে।
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ
Open ayah 70:17জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল ।
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ
Open ayah 70:18আর সম্পদ জমা করেছিল, অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল।
۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
Open ayah 70:19নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে।
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا
Open ayah 70:20যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকন্ঠিত।
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا
Open ayah 70:21আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ।
إِلَّا ٱلۡمُصَلِّينَ
Open ayah 70:22সালাত আদায়কারীগণ ছাড়া,
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ
Open ayah 70:23যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত।
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ
Open ayah 70:24আর যাদের ধন-সম্পদে রয়েছে নির্ধারিত হক,
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ
Open ayah 70:25যাচঞাকারী ও বঞ্চিতের,
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 70:26আর যারা প্রতিফল-দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ
Open ayah 70:27আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ
Open ayah 70:28নিশ্চয় তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়।
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ
Open ayah 70:29আর যারা তাদের যৌনাংগসমূহের হিফাযতকারী।
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ
Open ayah 70:30তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক হয়েছে সে দাসীগণের ক্ষেত্র ছাড়া। তাহলে তারা সে ক্ষেত্রে নিন্দনীয় হবে না।
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ
Open ayah 70:31তবে যে কেউ এদের বাইরে অন্যকে কামনা করে, তারাই তো সীমালংঘনকারী।
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ
Open ayah 70:32আর যারা নিজদের আমানত ও ওয়াদা রক্ষাকারী,
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ
Open ayah 70:33আর যারা তাদের সাক্ষ্যদানে অটল,
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ
Open ayah 70:34আর যারা নিজদের সালাতের হিফাযত করে,
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ
Open ayah 70:35তারাই জান্নাতসমূহে সম্মানিত হবে।
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ
Open ayah 70:36কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটছে,
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
Open ayah 70:37ডানে ও বামে দলে দলে?
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ
Open ayah 70:38তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে, তাকে প্রাচুর্যময় জান্নাতে দাখিল করা হবে?
كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ
Open ayah 70:39কখনো নয়, নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা যা জানে তা থেকে।
فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ
Open ayah 70:40অতএব, আমি উদয়স্থল ও অস্তাচলসমূহের রবের কসম করছি যে, আমি অবশ্যই সক্ষম!
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 70:41তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম নই।
فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ
Open ayah 70:42অতএব তাদেরকে ছেড়ে দাও, তারা (বেহুদা কথায়) মত্ত থাকুক আর খেল-তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের, যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।
يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ
Open ayah 70:43যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটছে,
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ
Open ayah 70:44অবনত চোখে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে! এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল।