الحاقة
Al-Haaqqa
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلۡحَآقَّةُ
Open ayah 69:1অবশ্যম্ভাবী ঘটনা (কিয়ামত)।
مَا ٱلۡحَآقَّةُ
Open ayah 69:2অবশ্যম্ভাবী ঘটনা কী?
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ
Open ayah 69:3আর কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী ঘটনা কী?
كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ
Open ayah 69:4সামূদ ও ‘আদ সম্প্রদায় সজোরে আঘাতকারী (কিয়ামত)কে অস্বীকার করেছিল।
فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ
Open ayah 69:5আর সামূদ সম্প্রদায়, তাদেরকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিল।
وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ
Open ayah 69:6আর ‘আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল প্রচন্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা।
سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ
Open ayah 69:7তিনি তাদের উপর তা সাত রাত ও আট দিন বিরামহীনভাবে চাপিয়ে দিয়েছিলেন। ফলে তুমি উক্ত সম্প্রদায়কে সেখানে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেতে যেন তারা সারশূন্য খেজুর গাছের মত।
فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ
Open ayah 69:8তারপর তুমি কি তাদের জন্য কোন অবশিষ্ট কিছু দেখতে পাও?
وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ
Open ayah 69:9আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা পাপাচারে লিপ্ত হয়েছিল।
فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً
Open ayah 69:10আর তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন।
إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ
Open ayah 69:11যখন জলোচ্ছ্বাস হল, অবশ্যই তখন আমি তোমাদেরকে নৌযানে আরোহণ করিয়েছি।
لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ
Open ayah 69:12একে তোমাদের নিমিত্তে উপদেশ বানানোর জন্য এবং সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করার জন্য।
فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ
Open ayah 69:13অতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে- একটি মাত্র ফুঁক।
وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ
Open ayah 69:14আর যমীন ও পর্বতমালাকে সরিয়ে নেয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।
فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
Open ayah 69:15ফলে সে দিন মহাঘটনা সংঘটিত হবে।
وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ
Open ayah 69:16আর আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত।
وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ
Open ayah 69:17ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফেরেশতা তাদের উর্ধ্বে বহন করবে।
يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ
Open ayah 69:18সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন গোপনীয়তাই গোপন থাকবে না।
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ
Open ayah 69:19তখন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘নাও, আমার আমলনামা পড়ে দেখ’।
إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ
Open ayah 69:20‘আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, আমি আমার হিসাবের সম্মুখীন হব’।
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
Open ayah 69:21সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে।
فِي جَنَّةٍ عَالِيَةٖ
Open ayah 69:22সুউচ্চ জান্নাতে,
قُطُوفُهَا دَانِيَةٞ
Open ayah 69:23তার ফলসমূহ নিকটবর্তী থাকবে।
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ
Open ayah 69:24(বলা হবে,) ‘বিগত দিনসমূহে তোমরা যা অগ্রে প্রেরণ করেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান কর’।
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ
Open ayah 69:25কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হত’!
وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ
Open ayah 69:26‘আর যদি আমি না জানতাম আমার হিসাব’!
يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ
Open ayah 69:27‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হত’!
مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ
Open ayah 69:28‘আমার সম্পদ আমার কোন কাজেই আসল না!’
هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ
Open ayah 69:29‘আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল!
خُذُوهُ فَغُلُّوهُ
Open ayah 69:30(বলা হবে,) ‘তাকে ধর অতঃপর তাকে বেড়ি পরিয়ে দাও।’
ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ
Open ayah 69:31‘তারপর তাকে তোমরা নিক্ষেপ কর জাহান্নামে’।
ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ
Open ayah 69:32‘তারপর তাকে বাঁধ এমন এক শেকলে যার দৈর্ঘ্য হবে সত্তর হাত।’
إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ
Open ayah 69:33সে তো মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না,
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 69:34আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করত না।
فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ
Open ayah 69:35অতএব আজ এখানে তার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না।
وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ
Open ayah 69:36আর ক্ষত-নিংসৃত পূঁজ ছাড়া কোন খাদ্য থাকবে না,
لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ
Open ayah 69:37অপরাধীরাই শুধু তা খাবে।
فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ
Open ayah 69:38অতএব তোমরা যা দেখছ, আমি তার কসম করছি।
وَمَا لَا تُبۡصِرُونَ
Open ayah 69:39আর যা তোমরা দেখছ না তারও,
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
Open ayah 69:40নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী।
وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ
Open ayah 69:41আর এটি কোন কবির কথা নয়। তোমরা কমই বিশ্বাস কর।
وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ
Open ayah 69:42আর কোন গণকের কথাও নয়। তোমরা কমই উপদেশ গ্রহণ কর।
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 69:43এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।
وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ
Open ayah 69:44যদি সে আমার নামে কোন মিথ্যা রচনা করত,
لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ
Open ayah 69:45তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম।
ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ
Open ayah 69:46তারপর অবশ্যই আমি তার হৃদপিন্ডের শিরা কেটে ফেলতাম।
فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ
Open ayah 69:47অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার থাকত না।
وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ
Open ayah 69:48আর এটিতো মুত্তাকীদের জন্য এক নিশ্চিত উপদেশ।
وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
Open ayah 69:49আর আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে কতক রয়েছে মিথ্যারোপকারী।
وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ
Open ayah 69:50আর এটি নিশ্চয় কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ।
وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ
Open ayah 69:51আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 69:52অতএব তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।