المعارج
Al-Ma'aarij
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ
Open ayah 70:1এক যাচক যাচনা করল সেই শাস্তি,
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ
Open ayah 70:2যা কাফেরদের জন্য অবধারিত, যা রোধ করতে পারে এমন কেউ নেই।
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ
Open ayah 70:3তা আসবে আল্লাহর পক্ষ থেকে, যিনি আরোহণের পথসমূহের মালিক।
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ
Open ayah 70:4ফেরেশতাগণ ও রূহুল কুদস তাঁর কাছে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا
Open ayah 70:5সুতরাং সবর অবলম্বন কর উত্তমরূপে।
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا
Open ayah 70:6তারা তাকে দূরবর্তী মনে করছে।
وَنَرَىٰهُ قَرِيبٗا
Open ayah 70:7অথচ আমি তাকে দেখছি নিকটবর্তী।
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ
Open ayah 70:8(সে শাস্তি হবে সেই দিন) যে দিন আকাশ তেলের গাদের মত হয়ে যাবে
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ
Open ayah 70:9এবং পাহাড় হয়ে যাবে রঙ্গিন পশমের মত।
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا
Open ayah 70:10এবং কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞেসও করবে না।
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ
Open ayah 70:11অথচ তাদের পরস্পরকে দৃষ্টিগোচর করে দেওয়া হবে। অপরাধী সে দিন শাস্তি থেকে বাঁচার জন্য তার পুত্রকে মুক্তিপণ হিসেবে দিতে চাবে।
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ
Open ayah 70:12এবং তার স্ত্রী ও ভাইকে
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ
Open ayah 70:13এবং তার সেই খান্দানকে, যারা তাকে আশ্রয় দিত।
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ
Open ayah 70:14এবং পৃথিবীর সমস্ত অধিবাসীকে, যাতে (এসব মুক্তিপণ দিয়ে) সে নিজেকে রক্ষা করতে পারে।
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ
Open ayah 70:15(কিন্তু) কখনই এটা সম্ভব হবে না। তা তো এক লেলিহান আগুন।
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ
Open ayah 70:16যা চামড়া খসিয়ে দেবে।
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ
Open ayah 70:17তা প্রত্যেক এমন ব্যক্তিকে ডাকবে, যে পৃষ্ঠ প্রদর্শন করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে।
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ
Open ayah 70:18এবং (অর্থ-সম্পদ) সঞ্চয় করেছে অতঃপর তা সযত্নে সংরক্ষণ করেছে।
۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
Open ayah 70:19বস্তুত মানুষকে সৃষ্টি করা হয়েছে লঘুচিত্ত রূপে
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا
Open ayah 70:20যখন কোন কষ্ট তাকে স্পর্শ করে, তখন সে অত্যন্ত অস্থির হয়ে পড়ে।
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا
Open ayah 70:21আর যখন তার স্বাচ্ছন্দ্য আসে, তখন হয় অতি কৃপণ।
إِلَّا ٱلۡمُصَلِّينَ
Open ayah 70:22তবে নামাযীগণ নয়
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ
Open ayah 70:23যারা তাদের নামায আদায় করে নিয়মিত।
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ
Open ayah 70:24এবং যাদের অর্থ-সম্পদে নির্ধারিত হক আছে
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ
Open ayah 70:25যাচক ও বঞ্চিতের।
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 70:26এবং যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ
Open ayah 70:27এবং যারা তাদের প্রতিপালকের শাস্তির ভয়ে ভীত।
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ
Open ayah 70:28নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি এমন নয়, যা হতে নিশ্চিন্ত থাকা যায়।
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ
Open ayah 70:29এবং যারা নিজেদের লজ্জাস্থানকে (সকলের থেকে) হেফাজত করে,
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ
Open ayah 70:30তাদের স্ত্রী ও তাদের মালিকানাভুক্ত দাসীদের ছাড়া। কেননা এসব লোক নিন্দনীয় নয়।
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ
Open ayah 70:31তবে কেউ তার বাইরে অন্য কিছু কামনা করলে, তারা হবে সীমালংঘনকারী।
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ
Open ayah 70:32এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে,
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ
Open ayah 70:33এবং যারা তাদের সাক্ষ্য যথাযথভাবে দান করে।
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ
Open ayah 70:34এবং যারা তাদের নামাযের ব্যাপারে পুরোপুরি যত্নবান থাকে।
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ
Open ayah 70:35তারাই জান্নাতে থাকবে সম্মানজনকভাবে।
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ
Open ayah 70:36(হে রাসূল!) কাফেরদের হল কি যে, তারা তোমার দিকে ছুটে আসছে?
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
Open ayah 70:37ডান দিক থেকেও এবং বাম দিক থেকেও, দলে দলে।
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ
Open ayah 70:38তাদের প্রত্যেকেই কি প্রত্যাশা করে যে, তাকে দাখিল করা হবে নি‘আমতপূর্ণ জান্নাতে?
كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ
Open ayah 70:39কখনও এরূপ হবে না। আমি তাদেরকে সৃষ্টি করেছি এমন জিনিস দ্বারা যা তারা জানে।
فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ
Open ayah 70:40আমি শপথ করছি (নক্ষত্ররাজির) উদয়স্থল ও অস্তাচলসমূহের অধিপতির, নিশ্চয়ই আমি এ বিষয়ে সক্ষম
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 70:41যে, তাদের স্থলবর্তী করব তাদের অপেক্ষা উৎকৃষ্ট মানবগোষ্ঠীকে এবং কেউ আমাকে ব্যর্থ করতে পারবে না।
فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ
Open ayah 70:42সুতরাং তুমি তাদেরকে ছেড়ে দাও, তারা তাদের অহেতুক বাক-বিতণ্ডা ও খেলাধুলায় মত্ত থাকুক, যাবৎ না সেই দিনের সাক্ষাত লাভ করে, যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে।
يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ
Open ayah 70:43সে দিন তারা দ্রুতবেগে কবর থেকে এমনভাবে বের হবে, যেন তারা তাদের প্রতিমাদের দিকে দৌড়ে যাচ্ছে।
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ
Open ayah 70:44তাদের দৃষ্টি থাকবে অবনত। হীনতা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। এটাই সেই দিন, যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে।