النازعات
An-Naazi'aat
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا
Open ayah 79:1শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا
Open ayah 79:2আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا
Open ayah 79:3শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا
Open ayah 79:4আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا
Open ayah 79:5অতঃপর সব কাজের ব্যবস্থা করে।
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
Open ayah 79:6সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
Open ayah 79:7তারপর আসবে আরেকটি ভূকম্পন।
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ
Open ayah 79:8কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ
Open ayah 79:9তাদের দৃষ্টি নত হবে,
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ
Open ayah 79:10তারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ
Open ayah 79:11আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ
Open ayah 79:12তারা বলে, ‘অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটাতো সর্বনাশের ব্যাপার হবে।’
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ
Open ayah 79:13ওটা তো কেবল একটা বিকট আওয়াজ,
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Open ayah 79:14সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Open ayah 79:15মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى
Open ayah 79:16যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 79:17‘ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে,
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Open ayah 79:18তাকে জিজ্ঞেস কর, ‘তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক?
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ
Open ayah 79:19আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি তাঁকে ভয় কর?’
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:20অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
فَكَذَّبَ وَعَصَىٰ
Open ayah 79:21কিন্তু সে অস্বীকার করল ও অমান্য করল।
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ
Open ayah 79:22অতঃপর সে (আল্লাহর বিরুদ্ধে) জোর প্রচেষ্টা চালানোর জন্য (সত্যের) উল্টোপথে ফিরে গেল।
فَحَشَرَ فَنَادَىٰ
Open ayah 79:23সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল।
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 79:24সে বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব’।
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ
Open ayah 79:25পরিশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার ‘আযাবে পাকড়াও করলেন।
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ
Open ayah 79:26যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা আছে।
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا
Open ayah 79:27তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন।
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا
Open ayah 79:28তার ছাদ অনেক উচ্চে তুলেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন।
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا
Open ayah 79:29তিনি তার রাতকে আঁধারে ঢেকে দিয়েছেন, আর তার দিবালোক প্রকাশ করেছেন।
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Open ayah 79:30অতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا
Open ayah 79:31তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا
Open ayah 79:32পবর্তকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 79:33এ সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:34অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ
Open ayah 79:35সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে।
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ
Open ayah 79:36এবং জাহান্নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায়।
فَأَمَّا مَن طَغَىٰ
Open ayah 79:37অতঃপর (দুনিয়ায়) যে লোক সীমালঙ্ঘন করেছিল,
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 79:38আর পার্থিব জীবনকে (পরকালের উপর) প্রাধান্য দিয়েছিল
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:39জাহান্নামই হবে তার আবাসস্থল।
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ
Open ayah 79:40আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল,
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:41জান্নাতই হবে তার বাসস্থান।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا
Open ayah 79:42এরা তোমাকে জিজ্ঞেস করে ক্বিয়ামত সম্পর্কে- ‘কখন তা ঘটবে?’
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ
Open ayah 79:43এর আলোচনার সাথে তোমার কী সম্পর্ক?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Open ayah 79:44এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ।
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا
Open ayah 79:45যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী।
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا
Open ayah 79:46যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে, যেন তারা (পৃথিবীতে) এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি।