عبس
Abasa
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ
Open ayah 80:1(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
Open ayah 80:2(কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল।
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Open ayah 80:3(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Open ayah 80:4কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত।
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Open ayah 80:5পক্ষান্তরে যে পরোয়া করে না,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Open ayah 80:6তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ।
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Open ayah 80:7সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই।
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Open ayah 80:8পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল।
وَهُوَ يَخۡشَىٰ
Open ayah 80:9আর সে ভয়ও করে,
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Open ayah 80:10তুমি তার প্রতি অমনোযোগী হলে।
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Open ayah 80:11না, এটা মোটেই ঠিক নয়, এটা তো উপদেশ বাণী,
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 80:12কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে,
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Open ayah 80:13(এটা লিপিবদ্ধ আছে) মর্যাদাসম্পন্ন কিতাবসমূহে
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Open ayah 80:14সমুন্নত, পবিত্র।
بِأَيۡدِي سَفَرَةٖ
Open ayah 80:15(এমন) লেখকদের হাতে
كِرَامِۭ بَرَرَةٖ
Open ayah 80:16(যারা) মহা সম্মানিত পূত-পবিত্র।
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Open ayah 80:17মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল?
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Open ayah 80:18আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Open ayah 80:19শুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন।
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Open ayah 80:20অতঃপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন।
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Open ayah 80:21অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Open ayah 80:22অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Open ayah 80:23না, মোটেই না, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়ে ছিলেন তা সে এখনও পূর্ণ করেনি।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Open ayah 80:24মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন।
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Open ayah 80:25আমি প্রচুর পানি ঢালি,
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Open ayah 80:26তারপর যমীনকে বিদীর্ণ করে দেই,
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Open ayah 80:27অতঃপর তাতে আমি উৎপন্ন করি-শস্য,
وَعِنَبٗا وَقَضۡبٗا
Open ayah 80:28আঙ্গুর, তাজা শাক-শব্জী,
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Open ayah 80:29যয়তূন, খেজুর,
وَحَدَآئِقَ غُلۡبٗا
Open ayah 80:30আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগবাগিচা,
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Open ayah 80:31আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা।
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 80:32তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Open ayah 80:33অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Open ayah 80:34সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Open ayah 80:35তার মা, তার বাপ,
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Open ayah 80:36তার স্ত্রী ও তার সন্তান থেকে,
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Open ayah 80:37সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Open ayah 80:38সেদিন কতক মুখ উজ্জ্বল হবে,
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Open ayah 80:39সহাস্য, উৎফুল্ল।
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Open ayah 80:40সেদিন কতক মুখ হবে ধূলিমলিন।
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Open ayah 80:41কালিমা ওগুলোকে আচ্ছন্ন করবে।
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Open ayah 80:42তারাই আল্লাহকে প্রত্যাখ্যানকারী, পাপাচারী।