التكوير
At-Takwir
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
Open ayah 81:1যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
Open ayah 81:2আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে।
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ
Open ayah 81:3পর্বতগুলোকে যখন চলমান করা হবে,
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ
Open ayah 81:4যখন দশ মাসের গর্ভবতী উটনিগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে,
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ
Open ayah 81:5যখন বনের জন্তু জানোয়ারকে (বন থেকে গুটিয়ে এনে লোকালয়ে) একত্রিত করা হবে,
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ
Open ayah 81:6যখন সমুদ্রগুলোকে প্রজ্জ্বলিত করে উত্তাল করা হবে।
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ
Open ayah 81:7যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেয়া হবে,
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ
Open ayah 81:8যখন জীবন্ত পুঁতে-ফেলা কন্যা-শিশুকে জিজ্ঞেস করা হবে,
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ
Open ayah 81:9কোন্ অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ
Open ayah 81:10যখন ‘আমালনামাগুলো খুলে ধরা হবে,
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ
Open ayah 81:11যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে।
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ
Open ayah 81:12যখন জাহান্নামকে উসকে দেয়া হবে,
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ
Open ayah 81:13আর জান্নাতকে নিকটে আনা হবে,
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ
Open ayah 81:14তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী (সঙ্গে) নিয়ে এসেছে।
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ
Open ayah 81:15আমি শপথ করছি (গ্রহের) যা পেছনে সরে যায়,
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ
Open ayah 81:16চলে ও লুকিয়ে যায়,
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ
Open ayah 81:17শপথ রাতের যখন তা বিদায় নেয়
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ
Open ayah 81:18আর ঊষার যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়,
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
Open ayah 81:19এ কুরআন নিশ্চয়ই সম্মানিত রসূলের (অর্থাৎ জিবরাঈলের) আনীত বাণী।
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ
Open ayah 81:20যে শক্তিশালী, ‘আরশের মালিক (আল্লাহ)’র নিকট মর্যাদাশীল।
مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ
Open ayah 81:21সেখানে মান্য ও বিশ্বস্ত।
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ
Open ayah 81:22(ওহে মাক্কাবাসী!) তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পাগল নয়।
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ
Open ayah 81:23সে সেই বাণী বাহককে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ
Open ayah 81:24সে গায়বের (জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়ার) ব্যাপারে কৃপণতা করে না।
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ
Open ayah 81:25আর তা কোন অভিশপ্ত শয়ত্বানের বাণী নয়।
فَأَيۡنَ تَذۡهَبُونَ
Open ayah 81:26কাজেই তোমরা (সত্যকে প্রত্যাখ্যান করে) কোথায় চলেছ?
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ
Open ayah 81:27এটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ।
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ
Open ayah 81:28তার জন্য- যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়।
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 81:29তোমরা ইচ্ছে কর না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছে না করেন।