الإنفطار
Al-Infitaar
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
Open ayah 82:1যখন আসমান ফেটে যাবে,
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
Open ayah 82:2যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
Open ayah 82:3সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
Open ayah 82:4যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
Open ayah 82:5তখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ
Open ayah 82:6হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
Open ayah 82:7যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ
Open ayah 82:8তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
Open ayah 82:9না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ
Open ayah 82:10অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;
كِرَامٗا كَٰتِبِينَ
Open ayah 82:11সম্মানিত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ),
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ
Open ayah 82:12তারা জানে তোমরা যা কর।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ
Open ayah 82:13নেককারগণ থাকবে নানান নি‘মাতের মাঝে
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ
Open ayah 82:14আর পাপীরা থাকবে জাহান্নামে,
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 82:15কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে।
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ
Open ayah 82:16তারা সেখান থেকে কক্ষনো উধাও হয়ে যেতে পারবে না।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 82:17তুমি কি জান কর্মফলের দিনটি কী?
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 82:18আবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ?
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ
Open ayah 82:19সেদিন কোন মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না, সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহরই (ইখতিয়ারে)।