المرسلات
Al-Mursalaat
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا
Open ayah 77:1পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে,
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا
Open ayah 77:2অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে,
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا
Open ayah 77:3শপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে,
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا
Open ayah 77:4আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা (মেঘমালাকে) বিচ্ছিন্ন করে,
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا
Open ayah 77:5অতঃপর (মানুষের অন্তরে) পৌঁছে দেয় (আল্লাহর) স্মরণ,
عُذۡرًا أَوۡ نُذۡرًا
Open ayah 77:6(বিশ্বাসী লোকদেরকে) ক্ষমা চাওয়ার সুযোগ দেয়ার জন্য আর (কাফিরদেরকে) সতর্ক করার জন্য।
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ
Open ayah 77:7তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে।
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ
Open ayah 77:8যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে,
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ
Open ayah 77:9যখন আকাশ বিদীর্ণ হবে,
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ
Open ayah 77:10যখন পবর্তমালা ধুনিত হবে।
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ
Open ayah 77:11যখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে।
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ
Open ayah 77:12(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ
Open ayah 77:13চূড়ান্ত ফয়সালার দিনের জন্য।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ
Open ayah 77:14সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে?
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:15সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ
Open ayah 77:16আমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি?
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ
Open ayah 77:17অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব।
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 77:18অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:19সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ
Open ayah 77:20আমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি?
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ
Open ayah 77:21অতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে।
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ
Open ayah 77:22একটা নির্ধারিত সময় পর্যন্ত,
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ
Open ayah 77:23অতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্যপূর্ণরূপে, আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী!
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:24সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا
Open ayah 77:25আমি কি পৃথিবীকে (সব কিছুকে টেনে গুটিয়ে) ধারণকারীরূপে সৃষ্টি করিনি?
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا
Open ayah 77:26জীবিত ও মৃতদেরকে (ভাল আর মন্দকে নেককার আর পাপাচারীকে)।
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا
Open ayah 77:27আর আমি তাতে স্থাপন করেছি অনড় সুউচ্চ পবর্তমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপেয় পানি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:28সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 77:29(তাদেরকে বলা হবে) ‘চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে ব’লে প্রত্যাখ্যান করতে।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ
Open ayah 77:30‘চলো সেই (ধোঁয়ার) ছায়ার দিকে যার আছে তিনটি শাখা (অর্থাৎ ডানে, বামে, উপরে সব দিক থেকেই ঘিরে ধরবে),
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ
Open ayah 77:31যা শীতল নয়, আর তা লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচাতেও পারবে না।
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ
Open ayah 77:32সে আগুন প্রাসাদের ন্যায় (বিশাল) স্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে,
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ
Open ayah 77:33যেন হলুদ রঙ্গের উটের সারি,
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:34সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ
Open ayah 77:35এদিন এমন যে, কেউ কথা বলতে পারবে না,
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ
Open ayah 77:36তাদেরকে কোন ওজর পেশ করারও সুযোগ দেয়া হবে না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:37সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ
Open ayah 77:38এটা চূড়ান্ত ফয়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকেদেরকে।
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ
Open ayah 77:39এক্ষণে তোমাদের কাছে যদি কোন কৌশল থাকে তাহলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:40সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ
Open ayah 77:41মুত্তাকীরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে,
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ
Open ayah 77:42আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে।
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 77:43(তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান কর, তোমরা যে ‘আমাল করেছিলে তার পুরস্কারস্বরূপ।
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 77:44সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:45সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ
Open ayah 77:46(ওহে সত্য প্রত্যাখ্যানকারীরা!) তোমরা অল্প কিছুকাল খেয়ে নাও আর ভোগ করে নাও, তোমরা তো অপরাধী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:47সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ
Open ayah 77:48তাদেরকে যখন বলা হয় (আল্লাহর সম্মুখে) নত হও, (তাঁর আদেশসমূহ পালনের মাধ্যমে) তখন তারা নত হয় না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:49সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ
Open ayah 77:50তাহলে কুরআনের পর (তার চেয়ে উত্তম) আর কোন্ কিতাব আছে যার উপর তারা ঈমান আনবে?