الحاقة
Al-Haaqqa
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلۡحَآقَّةُ
Open ayah 69:1নিশ্চিত সংঘটিতব্য বিষয়,
مَا ٱلۡحَآقَّةُ
Open ayah 69:2কী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়?
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ
Open ayah 69:3আর তুমি কি জান কী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়?
كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ
Open ayah 69:4‘আদ ও সামূদ জাতি সেই আকস্মিকভাবে সংঘটিতব্য মহাবিপদকে মিথ্যে বলেছিল।
فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ
Open ayah 69:5অতঃপর সামূদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দিয়ে।
وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ
Open ayah 69:6আর ‘আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে।
سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ
Open ayah 69:7যা তাদের উপর প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন বিরামহীনভাবে, তুমি দেখতে তারা পড়ে আছে ইতস্তত বিক্ষিপ্ত, যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কান্ড।
فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ
Open ayah 69:8তুমি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখছ কি?
وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ
Open ayah 69:9ফেরাউন আর তার পূর্ববর্তীরা আর উল্টে দেয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল।
فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً
Open ayah 69:10তারা তাদের প্রতিপালকের রসূলকে অমান্য করেছিল, তখন তিনি তাদেরকে পাকড়াও করলেন- অত্যন্ত কঠিন পাকড়াও।
إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ
Open ayah 69:11(নূহের বানের) পানি যখন কূল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করালাম।
لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ
Open ayah 69:12যেন এ ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ-স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে।
فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ
Open ayah 69:13অতঃপর যখন সিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে- মাত্র একটি ফুঁৎকার।
وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ
Open ayah 69:14পৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে।
فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
Open ayah 69:15সেদিন ঘটবে সেই সংঘটিতব্য (মহা) ঘটনা।
وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ
Open ayah 69:16আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ আর সেদিন তা হবে বাঁধন-হারা-বিক্ষিপ্ত।
وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ
Open ayah 69:17ফেরেশতারা থাকবে আকাশের আশে পাশে। আটজন ফেরেশতা সেদিন তোমার প্রতিপালকের ‘আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে।
يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ
Open ayah 69:18সেদিন তোমাদেরকে (বিচারের জন্য) হাজির করা হবে আর তোমাদের কোন কাজই- যা তোমরা গোপন কর- গোপন থাকবে না।
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ
Open ayah 69:19তখন যাকে তার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘এই যে আমার ‘আমালানামা পড়ে দেখ,
إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ
Open ayah 69:20আমি জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে।’
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
Open ayah 69:21অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে,
فِي جَنَّةٍ عَالِيَةٖ
Open ayah 69:22উচ্চতম মর্যাদার জান্নাতে,
قُطُوفُهَا دَانِيَةٞ
Open ayah 69:23তার ফলসমূহ (ঝুলে থাকবে) নীচে-নাগালের মধ্যে।
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ
Open ayah 69:24(তাদেরকে বলা হবে) পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান কর বিগত দিনে তোমরা যা (নেক ‘আমাল) করেছিলে তার প্রতিদান স্বরূপ।
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ
Open ayah 69:25কিন্তু যার ‘আমালনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়! আমাকে যদি আমার ‘আমালনামা না দেয়া হত,
وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ
Open ayah 69:26আর আমার হিসাব কী তা যদি আমি না-ই জানতাম,
يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ
Open ayah 69:27‘হায়! (দুনিয়ার) মৃত্যুই যদি আমার শেষ (অবস্থা) হত!
مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ
Open ayah 69:28আমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না,
هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ
Open ayah 69:29আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে,
خُذُوهُ فَغُلُّوهُ
Open ayah 69:30(তখন নির্দেশ আসবে) ধর ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও,
ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ
Open ayah 69:31তারপর ছুড়ে ফেল ওকে জাহান্নামে,
ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ
Open ayah 69:32তারপর ওকে শিকল দিয়ে বাঁধ- সত্তর হাত দীর্ঘ এক শিকলে,
إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ
Open ayah 69:33সে মহান আল্লাহর উপর ঈমান আনেনি,
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 69:34আর না সে মিসকীনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত,
فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ
Open ayah 69:35কাজেই আজ এখানে তার কোন বন্ধু নেই,
وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ
Open ayah 69:36ক্ষত হতে পড়া পুঁজ ছাড়া কোন খাদ্য নেই,
لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ
Open ayah 69:37যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না।
فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ
Open ayah 69:38আমি কসম করছি সে সব জিনিসের যা তোমরা দেখতে পাও,
وَمَا لَا تُبۡصِرُونَ
Open ayah 69:39আর (সে সব জিনিসেরও) যা তোমরা দেখতে পাও না
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
Open ayah 69:40যে, অবশ্যই এ কুরআন এক মহা সম্মানিত রসূল [জিবরীল (আঃ)]-এর (বহন করে আনা) বাণী।
وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ
Open ayah 69:41তা কোন কবির কথা নয়, (কবির কথা তো) তোমরা বিশ্বাস করো না,
وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ
Open ayah 69:42এটা কোন গণকের কথাও নয়, (গণকের কথায় তো) তোমরা নসীহত লাভ করো না।
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 69:43এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,
وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ
Open ayah 69:44নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত,
لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ
Open ayah 69:45আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম,
ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ
Open ayah 69:46তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিন্ডের শিরা,
فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ
Open ayah 69:47অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে, (আমার গোস্বা থেকে তাকে রক্ষা করার জন্য) বাধা সৃষ্টি করতে পারে।
وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ
Open ayah 69:48মুত্তাক্বীদের জন্য এ কুরআন অবশ্যই এক উপদেশ,
وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
Open ayah 69:49আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে কতক লোক (কুরআনকে) অস্বীকার করবে।
وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ
Open ayah 69:50আর এ কুরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে (যখন কুরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে)।
وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ
Open ayah 69:51এটা একেবারে নিশ্চিত সত্য।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 69:52অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।