الحاقة
Al-Haaqqa
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلۡحَآقَّةُ
Open ayah 69:1সেই অবশ্যম্ভাবী ঘটনা।
مَا ٱلۡحَآقَّةُ
Open ayah 69:2কি সেই অবশ্যম্ভাবী ঘটনা?
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ
Open ayah 69:3কিসে তোমাকে জানাবে সেই অবশ্যম্ভাবী ঘটনা কি?
كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ
Open ayah 69:4‘‘আদ ও সামূদ’’ সম্প্রদায় অস্বীকার করেছিল মহাপ্রলয়।
فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ
Open ayah 69:5আর সামূদ সম্প্রদায় - তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ
Open ayah 69:6আর ‘আদ’ সম্প্রদায় - তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা।
سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ
Open ayah 69:7যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন বিরামহীনভাবে; তুমি যদি তখন উক্ত সম্প্রদায়কে দেখতে তাহলে দেখতে পেতে যে, তারা সেখানে লুটিয়ে পড়ে আছে বিক্ষিপ্ত অসার খেজুর কান্ডের ন্যায়।
فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ
Open ayah 69:8তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি?
وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ
Open ayah 69:9ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং লূত সম্প্রদায় পাপাচারে লিপ্ত ছিল।
فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً
Open ayah 69:10তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে শাস্তি দেন, কঠোর সেই শাস্তি!
إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ
Open ayah 69:11যখন প্লাবন হয়েছিল তখন আমি তোমাদেরকে (মানব জাতিকে) আরোহণ করিয়েছিলাম নৌযানে।
لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ
Open ayah 69:12আমি উহা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এ জন্য যে, শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে।
فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ
Open ayah 69:13যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, একটি মাত্র ফুৎকার,
وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ
Open ayah 69:14পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
Open ayah 69:15সেদিন সংঘটিত হবে মহা প্রলয়।
وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ
Open ayah 69:16এবং আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে।
وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ
Open ayah 69:17মালাইকা/ফেরেশতারা আকাশের প্রান্তদেশে থাকবে এবং সেদিন আটজন মালাইকা/ফেরেশতা তাদের রবের ‘আরশকে ধারণ করবে তাদের উর্ধ্বে।
يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ
Open ayah 69:18সেই দিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবেনা।
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ
Open ayah 69:19তখন যাকে তার ‘আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবেঃ নাও, আমার ‘আমলনামা পাঠ করে দেখ।
إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ
Open ayah 69:20আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
Open ayah 69:21সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন –
فِي جَنَّةٍ عَالِيَةٖ
Open ayah 69:22সুমহান জান্নাতে –
قُطُوفُهَا دَانِيَةٞ
Open ayah 69:23যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ
Open ayah 69:24তাদেরকে বলা হবেঃ পানাহার কর তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে।
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ
Open ayah 69:25কিন্তু যার ‘আমলনামা তার বাম হস্তে দেয়া হবে সে বলবেঃ ‘হায়! আমাকে যদি দেয়াই না হত আমার ‘আমলনামা!
وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ
Open ayah 69:26এবং আমি যদি না জানতাম আমার হিসাব!
يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ
Open ayah 69:27হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত!
مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ
Open ayah 69:28আমার ধনসম্পদ আমার কোন কাজেই এলোনা।
هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ
Open ayah 69:29আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।
خُذُوهُ فَغُلُّوهُ
Open ayah 69:30মালাইকা/ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর ওকে, গলদেশে বেড়ি পরিয়ে দাও।
ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ
Open ayah 69:31অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ
Open ayah 69:32পুনরায় তাকে শৃংখলিত কর সত্তর হাত দীর্ঘ এক শৃংখলে।
إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ
Open ayah 69:33সে মহান আল্লাহয় বিশ্বাসী ছিলনা।
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 69:34এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করতনা।
فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ
Open ayah 69:35অতএব সেদিন সেখানে তার কোন সুহৃদ থাকবেনা।
وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ
Open ayah 69:36এবং কোন খাদ্য থাকবেনা, ক্ষতনিঃসৃত স্রাব ব্যতীত।
لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ
Open ayah 69:37যা অপরাধী ব্যতীত কেহ খাবেনা।
فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ
Open ayah 69:38আমি কসম করছি উহার যা তোমরা দেখতে পাও।
وَمَا لَا تُبۡصِرُونَ
Open ayah 69:39এবং যা তোমরা দেখতে পাওনা –
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
Open ayah 69:40নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা।
وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ
Open ayah 69:41ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর।
وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ
Open ayah 69:42ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 69:43ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ।
وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ
Open ayah 69:44সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত –
لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ
Open ayah 69:45আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম।
ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ
Open ayah 69:46এবং কেটে দিতাম তার জীবন-ধমনী।
فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ
Open ayah 69:47অতঃপর তোমাদের মধ্যে এমন কেহ নেই যে, তাকে রক্ষা করতে পারবে।
وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ
Open ayah 69:48এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।
وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
Open ayah 69:49আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে।
وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ
Open ayah 69:50এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে।
وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ
Open ayah 69:51অবশ্যই এটা নিশ্চিত সত্য।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 69:52অতএব তুমি মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।