النازعات
An-Naazi'aat
Translation: Bangla - Muhiuddin Khan · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا
Open ayah 79:1শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا
Open ayah 79:2শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا
Open ayah 79:3শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا
Open ayah 79:4শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا
Open ayah 79:5শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে।
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
Open ayah 79:6যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
Open ayah 79:7অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ
Open ayah 79:8সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ
Open ayah 79:9তাদের দৃষ্টি নত হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ
Open ayah 79:10তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ
Open ayah 79:11গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ
Open ayah 79:12তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ
Open ayah 79:13অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Open ayah 79:14তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Open ayah 79:15মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى
Open ayah 79:16যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 79:17ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Open ayah 79:18অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ
Open ayah 79:19আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:20অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
فَكَذَّبَ وَعَصَىٰ
Open ayah 79:21কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ
Open ayah 79:22অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
فَحَشَرَ فَنَادَىٰ
Open ayah 79:23সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 79:24এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ
Open ayah 79:25অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ
Open ayah 79:26যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا
Open ayah 79:27তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا
Open ayah 79:28তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا
Open ayah 79:29তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Open ayah 79:30পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا
Open ayah 79:31তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا
Open ayah 79:32পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 79:33তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:34অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ
Open ayah 79:35অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ
Open ayah 79:36এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,
فَأَمَّا مَن طَغَىٰ
Open ayah 79:37তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 79:38এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:39তার ঠিকানা হবে জাহান্নাম।
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ
Open ayah 79:40পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:41তার ঠিকানা হবে জান্নাত।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا
Open ayah 79:42তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ
Open ayah 79:43এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Open ayah 79:44এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا
Open ayah 79:45যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا
Open ayah 79:46যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।