عبس
Abasa
Translation: Bangla - Muhiuddin Khan · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ
Open ayah 80:1তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
Open ayah 80:2কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Open ayah 80:3আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Open ayah 80:4অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Open ayah 80:5পরন্তু যে বেপরোয়া,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Open ayah 80:6আপনি তার চিন্তায় মশগুল।
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Open ayah 80:7সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Open ayah 80:8যে আপনার কাছে দৌড়ে আসলো
وَهُوَ يَخۡشَىٰ
Open ayah 80:9এমতাবস্থায় যে, সে ভয় করে,
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Open ayah 80:10আপনি তাকে অবজ্ঞা করলেন।
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Open ayah 80:11কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 80:12অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Open ayah 80:13এটা লিখিত আছে সম্মানিত,
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Open ayah 80:14উচ্চ পবিত্র পত্রসমূহে,
بِأَيۡدِي سَفَرَةٖ
Open ayah 80:15লিপিকারের হস্তে,
كِرَامِۭ بَرَرَةٖ
Open ayah 80:16যারা মহৎ, পূত চরিত্র।
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Open ayah 80:17মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Open ayah 80:18তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Open ayah 80:19শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Open ayah 80:20অতঃপর তার পথ সহজ করেছেন,
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Open ayah 80:21অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Open ayah 80:22এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Open ayah 80:23সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Open ayah 80:24মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Open ayah 80:25আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Open ayah 80:26এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Open ayah 80:27অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
وَعِنَبٗا وَقَضۡبٗا
Open ayah 80:28আঙ্গুর, শাক-সব্জি,
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Open ayah 80:29যয়তুন, খর্জূর,
وَحَدَآئِقَ غُلۡبٗا
Open ayah 80:30ঘন উদ্যান,
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Open ayah 80:31ফল এবং ঘাস
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 80:32তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Open ayah 80:33অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Open ayah 80:34সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Open ayah 80:35তার মাতা, তার পিতা,
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Open ayah 80:36তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Open ayah 80:37সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Open ayah 80:38অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Open ayah 80:39সহাস্য ও প্রফুল্ল।
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Open ayah 80:40এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Open ayah 80:41তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Open ayah 80:42তারাই কাফের পাপিষ্ঠের দল।