المرسلات
Al-Mursalaat
Translation: Bangla - Muhiuddin Khan · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا
Open ayah 77:1কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا
Open ayah 77:2সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا
Open ayah 77:3মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا
Open ayah 77:4মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا
Open ayah 77:5ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-
عُذۡرًا أَوۡ نُذۡرًا
Open ayah 77:6ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ
Open ayah 77:7নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ
Open ayah 77:8অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ
Open ayah 77:9যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ
Open ayah 77:10যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ
Open ayah 77:11যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ
Open ayah 77:12এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ
Open ayah 77:13বিচার দিবসের জন্য।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ
Open ayah 77:14আপনি জানেন বিচার দিবস কি?
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:15সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ
Open ayah 77:16আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ
Open ayah 77:17অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 77:18অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:19সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ
Open ayah 77:20আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ
Open ayah 77:21অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ
Open ayah 77:22এক নির্দিষ্টকাল পর্যন্ত,
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ
Open ayah 77:23অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:24সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا
Open ayah 77:25আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا
Open ayah 77:26জীবিত ও মৃতদেরকে?
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا
Open ayah 77:27আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:28সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 77:29চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ
Open ayah 77:30চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ
Open ayah 77:31যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ
Open ayah 77:32এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ
Open ayah 77:33যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:34সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ
Open ayah 77:35এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ
Open ayah 77:36এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:37সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ
Open ayah 77:38এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ
Open ayah 77:39অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:40সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ
Open ayah 77:41নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ
Open ayah 77:42এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 77:43বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 77:44এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:45সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ
Open ayah 77:46কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:47সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ
Open ayah 77:48যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:49সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ
Open ayah 77:50এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?