المطففين
Al-Mutaffifin
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ
Open ayah 83:1ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য।
ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ
Open ayah 83:2যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।
وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ
Open ayah 83:3আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়।
أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ
Open ayah 83:4তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে,
لِيَوۡمٍ عَظِيمٖ
Open ayah 83:5এক মহা দিবসে ?
يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 83:6যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে।
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ
Open ayah 83:7কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা সিজ্জীনে।* *সপ্ত যমীনের নীচে অবস্থিত একটি স্থান। পাপীদের আমলনামা সেখানে রাখা হয়।
وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ
Open ayah 83:8কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?
كِتَٰبٞ مَّرۡقُومٞ
Open ayah 83:9লিখিত কিতাব।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 83:10সেদিন ধ্বংস অস্বীকারকারীদের জন্য ।
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 83:11যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে।
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ
Open ayah 83:12আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না।
إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 83:13যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘পূর্ববর্তীদের রূপকথা।’
كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ
Open ayah 83:14কখনো নয়, বরং তারা যা অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে।
كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ
Open ayah 83:15কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে।
ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ
Open ayah 83:16তারপর নিশ্চয় তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে।
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 83:17তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে।
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ
Open ayah 83:18কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে ।* *আমল নামা। অথবা সপ্তম আকাশে জান্নাতের নিচে অবস্থিত একটি স্থান। অথবা জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান।
وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ
Open ayah 83:19কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?
كِتَٰبٞ مَّرۡقُومٞ
Open ayah 83:20লিখিত কিতাব।
يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ
Open ayah 83:21নৈকট্যপ্রাপ্তরাই তা অবলোকন করে।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ
Open ayah 83:22নিশ্চয় নেককাররাই থাকবে সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে।
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ
Open ayah 83:23সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ
Open ayah 83:24তুমি তাদের চেহারাসমূহে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা দেখতে পাবে।
يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ
Open ayah 83:25তাদেরকে সীলমোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে।
خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ
Open ayah 83:26তার মোহর হবে মিসক। আর প্রতিযোগিতাকারীদের উচিৎ এ বিষয়ে প্রতিযোগিতা করা।
وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ
Open ayah 83:27আর তার মিশ্রণ হবে তাসনীম থেকে।
عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ
Open ayah 83:28তা এক প্রস্রবণ, যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ
Open ayah 83:29নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে হাসত।
وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ
Open ayah 83:30আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রূপ করত।
وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ
Open ayah 83:31আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত।
وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
Open ayah 83:32আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্রষ্ট’।
وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ
Open ayah 83:33আর তাদেরকে তো মুমিনদের হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি।
فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ
Open ayah 83:34অতএব আজ মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে।
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ
Open ayah 83:35উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে।
هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ
Open ayah 83:36কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হল তো?