النازعات
An-Naazi'aat
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا
Open ayah 79:1কসম নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারীদের।* * ১-৫ নং আয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতাদের কসম করা হয়েছে।
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا
Open ayah 79:2আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের।
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا
Open ayah 79:3আর কসম দ্রুতগতিতে সন্তরণকারীদের।
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا
Open ayah 79:4আর দ্রুতবেগে অগ্রসরমানদের।
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا
Open ayah 79:5অতঃপর কসম সকল কার্যনির্বাহকারীদের।
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
Open ayah 79:6সেদিন কম্পনকারী* প্রকম্পিত করবে। *অর্থাৎ প্রথম শিংগাধ্বনি।
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
Open ayah 79:7তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী।* *দ্বিতীয় শিংগাধ্বনি।
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ
Open ayah 79:8সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ
Open ayah 79:9তাদের দৃষ্টিসমূহ নত হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ
Open ayah 79:10তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই,
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ
Open ayah 79:11যখন আমরা চূর্ণ-বিচূর্ণ হাড় হয়ে যাব’?
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ
Open ayah 79:12তারা বলে, ‘তাহলে তা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন’।
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ
Open ayah 79:13আর ওটা তো কেবল এক বিকট আওয়াজ।
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Open ayah 79:14তৎক্ষনাৎ তারা ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Open ayah 79:15মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى
Open ayah 79:16যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন,
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 79:17‘ফির‘আউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে’।
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Open ayah 79:18অতঃপর বল ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি পবিত্র হবে’?
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ
Open ayah 79:19‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাব, যাতে তুমি তাঁকে ভয় কর?’
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:20অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
فَكَذَّبَ وَعَصَىٰ
Open ayah 79:21কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল।
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ
Open ayah 79:22তারপর সে ফাসাদ করার চেষ্টায় প্রস্থান করল।
فَحَشَرَ فَنَادَىٰ
Open ayah 79:23অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা দিল।
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 79:24আর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব’।
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ
Open ayah 79:25অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন।
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ
Open ayah 79:26নিশ্চয় যে ভয় করে তার জন্য এতে শিক্ষা রয়েছে।
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا
Open ayah 79:27তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন, না আসমান সৃষ্টি? তিনি তা বানিয়েছেন।
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا
Open ayah 79:28তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন।
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا
Open ayah 79:29আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন।
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Open ayah 79:30এরপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا
Open ayah 79:31তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا
Open ayah 79:32আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 79:33তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:34অতঃপর যখন মহাপ্রলয় আসবে।
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ
Open ayah 79:35সেদিন মানুষ স্মরণ করবে তা, যা সে চেষ্টা করেছে।
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ
Open ayah 79:36আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়।
فَأَمَّا مَن طَغَىٰ
Open ayah 79:37সুতরাং যে সীমালঙ্ঘন করে।
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 79:38আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়,
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:39নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ
Open ayah 79:40আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে,
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:41নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا
Open ayah 79:42তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন ঘটবে’?
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ
Open ayah 79:43তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Open ayah 79:44এর প্রকৃত জ্ঞান তোমার রবের কাছেই।
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا
Open ayah 79:45তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে একে ভয় করে ।
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا
Open ayah 79:46যেদিন তারা তা দেখবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।