عبس
Abasa
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ
Open ayah 80:1সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
Open ayah 80:2কারণ তার কাছে অন্ধ লোকটি* আগমন করেছিল। * আবদুল্লাহ ইবনে উম্মে মাকতূম
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Open ayah 80:3আর কিসে তোমাকে জানাবে যে, সে হয়ত পরিশুদ্ধ হত।
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Open ayah 80:4অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Open ayah 80:5আর যে বেপরোয়া হয়েছে,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Open ayah 80:6তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ।
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Open ayah 80:7অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব বর্তাবে না।
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Open ayah 80:8পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসল,
وَهُوَ يَخۡشَىٰ
Open ayah 80:9আর সে ভয়ও করে,
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Open ayah 80:10অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Open ayah 80:11কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 80:12কাজেই যে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে।
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Open ayah 80:13এটা আছে সম্মানিত সহীফাসমূহে।* *অর্থাৎ লওহে মাহফুজে।
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Open ayah 80:14সমুন্নত, পবিত্র,
بِأَيۡدِي سَفَرَةٖ
Open ayah 80:15লেখকদের হাতে,
كِرَامِۭ بَرَرَةٖ
Open ayah 80:16যারা মহাসম্মানিত, অনুগত।
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Open ayah 80:17মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Open ayah 80:18তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Open ayah 80:19শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Open ayah 80:20তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Open ayah 80:21তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Open ayah 80:22তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনর্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Open ayah 80:23কখনো নয়, তিনি তাকে যে আদেশ দিয়েছিলেন, সে এখনো তা পূর্ণ করেনি।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Open ayah 80:24কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Open ayah 80:25নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি।
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Open ayah 80:26তারপর যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি।
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Open ayah 80:27অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য,
وَعِنَبٗا وَقَضۡبٗا
Open ayah 80:28আঙ্গুর ও শাক-সবজি,
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Open ayah 80:29যায়তূন ও খেজুর বন,
وَحَدَآئِقَ غُلۡبٗا
Open ayah 80:30ঘনবৃক্ষ শোভিত বাগ-বাগিচা,
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Open ayah 80:31আর ফল ও তৃণগুল্ম।
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 80:32তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Open ayah 80:33অতঃপর যখন বিকট আওয়াজ* আসবে, *কিয়ামত দিবসের আওয়ায।
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Open ayah 80:34সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Open ayah 80:35তার মা ও তার বাবা থেকে,
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Open ayah 80:36তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Open ayah 80:37সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Open ayah 80:38সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Open ayah 80:39সহাস্য, প্রফুল্ল।
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Open ayah 80:40আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা।
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Open ayah 80:41কালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে।
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Open ayah 80:42তারাই কাফির, পাপাচারী।