التكوير
At-Takwir
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
Open ayah 81:1যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
Open ayah 81:2আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ
Open ayah 81:3আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ
Open ayah 81:4আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ
Open ayah 81:5আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ
Open ayah 81:6আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে।
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ
Open ayah 81:7আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ
Open ayah 81:8আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে।
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ
Open ayah 81:9কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ
Open ayah 81:10আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ
Open ayah 81:11আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ
Open ayah 81:12আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে।
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ
Open ayah 81:13আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ
Open ayah 81:14তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ
Open ayah 81:15আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ
Open ayah 81:16যা চলমান, অদৃশ্য।
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ
Open ayah 81:17আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ
Open ayah 81:18আর কসম প্রভাতের, যখন তা আগমন করে।
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
Open ayah 81:19নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের* আনিত বাণী। *জিবরীল (আলাইহিস সালাম)।
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ
Open ayah 81:20যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন।
مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ
Open ayah 81:21মান্যবর, সেখানে সে বিশ্বস্ত।
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ
Open ayah 81:22আর তোমাদের সাথী* পাগল নয়। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ
Open ayah 81:23আর সে* তাকে** সুস্পষ্ট দিগন্তে দেখেছে। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ
Open ayah 81:24আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়।
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ
Open ayah 81:25আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।
فَأَيۡنَ تَذۡهَبُونَ
Open ayah 81:26সুতরাং তোমরা কোথায় যাচ্ছ?
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ
Open ayah 81:27এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ
Open ayah 81:28যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 81:29আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।