المرسلات
Al-Mursalaat
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا
Open ayah 77:1কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا
Open ayah 77:2আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার।
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا
Open ayah 77:3কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর,
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا
Open ayah 77:4আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর (আল-কুরআনের আয়াতের)।
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا
Open ayah 77:5অতঃপর কসম, উপদেশগ্রন্থ আনয়নকারী (ফেরেশতাদের),
عُذۡرًا أَوۡ نُذۡرًا
Open ayah 77:6অজুহাত দূরকারী ও সতর্ককারী।
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ
Open ayah 77:7তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে।
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ
Open ayah 77:8যখন তারকারাজি আলোহীন হবে,
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ
Open ayah 77:9আর আকাশ বিদীর্ণ হবে,
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ
Open ayah 77:10আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে,
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ
Open ayah 77:11আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে;
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ
Open ayah 77:12কোন্ দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল?
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ
Open ayah 77:13বিচার দিনের জন্য।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ
Open ayah 77:14আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কী?
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:15মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ
Open ayah 77:16আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ
Open ayah 77:17তারপর পরবর্তীদেরকে তাদের অনুসারী বানাই।
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 77:18অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:19মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ
Open ayah 77:20আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি?
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ
Open ayah 77:21অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ
Open ayah 77:22একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ
Open ayah 77:23অতঃপর আমি পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:24মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا
Open ayah 77:25আমি কি ভূমিকে ধারণকারী বানাইনি
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا
Open ayah 77:26জীবিত ও মৃতদেরকে?
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا
Open ayah 77:27আর এখানে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বত এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:28মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 77:29(তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ
Open ayah 77:30যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়,
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ
Open ayah 77:31যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ
Open ayah 77:32নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ
Open ayah 77:33তা যেন হলুদ উষ্ট্রী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:34মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ
Open ayah 77:35এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না।
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ
Open ayah 77:36আর তাদেরকে অজুহাত পেশ করার অনুমতিও দেয়া হবে না ।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:37মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ
Open ayah 77:38এটি ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি।
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ
Open ayah 77:39তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:40মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ
Open ayah 77:41নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে,
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ
Open ayah 77:42আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে।
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 77:43(তাদেরকে বলা হবে) ‘তোমরা যে আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর;
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 77:44সৎকর্মশীলদের আমরা এমন-ই প্রতিদান দিয়ে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:45মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ
Open ayah 77:46(হে কাফিররা!) তোমরা আহার কর এবং ভোগ কর ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:47মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ
Open ayah 77:48তাদেরকে যখন বলা হয় ‘রুকূ‘ কর,’ তখন তারা রুকূ‘ করত না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:49মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ
Open ayah 77:50সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?