المدثر
Al-Muddaththir
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ
Open ayah 74:1ওহে বস্ত্র আবৃত (ব্যক্তি)!
قُمۡ فَأَنذِرۡ
Open ayah 74:2ওঠ, সতর্ক কর।
وَرَبَّكَ فَكَبِّرۡ
Open ayah 74:3আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
وَثِيَابَكَ فَطَهِّرۡ
Open ayah 74:4তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ।
وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ
Open ayah 74:5(যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক।
وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ
Open ayah 74:6(কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে।
وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ
Open ayah 74:7তোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধর।
فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ
Open ayah 74:8যেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে,
فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ
Open ayah 74:9সেদিনটি হবে বড়ই কঠিন দিন,
عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ
Open ayah 74:10(যা) কাফিরদের জন্য মোটেই সহজ নয়।
ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا
Open ayah 74:11ছেড়ে দাও আমাকে (তার সঙ্গে বুঝাপড়া করার জন্য) যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি।
وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا
Open ayah 74:12আর তাকে (ওয়ালীদ বিন মুগীরাহকে) দিয়েছি অঢেল ধন-সম্পদ,
وَبَنِينَ شُهُودٗا
Open ayah 74:13আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।
وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا
Open ayah 74:14এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম।
ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ
Open ayah 74:15এর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই।
كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا
Open ayah 74:16কক্ষনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী।
سَأُرۡهِقُهُۥ صَعُودًا
Open ayah 74:17শীঘ্রই আমি তাকে উঠাব শাস্তির পাহাড়ে (অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ)।
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ
Open ayah 74:18সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল,
فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ
Open ayah 74:19ধ্বংস হোক সে, কীভাবে সে (কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুওয়াতকে অস্বীকার করার) সিদ্ধান্ত নিল!
ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ
Open ayah 74:20আবারো ধ্বংস হোক সে, সে সিদ্ধান্ত নিল কীভাবে!
ثُمَّ نَظَرَ
Open ayah 74:21তারপর সে তাকালো।
ثُمَّ عَبَسَ وَبَسَرَ
Open ayah 74:22তারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো।
ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ
Open ayah 74:23তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল।
فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ
Open ayah 74:24তারপর বলল- ‘এ তো যাদু ছাড়া আর কিছু নয়, এতো পূর্বে থেকেই চলে আসছে।
إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ
Open ayah 74:25এটা তো মানুষের কথা মাত্র।’
سَأُصۡلِيهِ سَقَرَ
Open ayah 74:26শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।
وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ
Open ayah 74:27তুমি কি জান জাহান্নামের আগুন কী?
لَا تُبۡقِي وَلَا تَذَرُ
Open ayah 74:28তা কাউকে জীবিতও রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না।
لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ
Open ayah 74:29চামড়া ঝলসে দেবে।
عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ
Open ayah 74:30সেখানে নিয়োজিত আছে ঊনিশ জন ফেরেশতা।
وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ
Open ayah 74:31আমিই কেবল ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি। আর তাদের (এই) সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা বানিয়ে দিয়েছি (কেননা তারা এ কথা বিশ্বাসই করতে পারবে না যে মাত্র ঊনিশ জন ফেরেশতা বিশাল জাহান্নামের যাবতীয় দায়িত্ব পালন করবে) আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায় এবং কিতাবধারীগণ ও ঈমানদারগণ যেন কোন রকম সন্দেহের মধ্যে না থাকে। যাদের অন্তরে রোগ আছে তারা আর কাফিররা যাতে বলে উঠে, ‘‘ এ ধরণের কথা দিয়ে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন?’’ এভাবে আল্লাহ যাকে চান গুমরাহ করেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। তোমার প্রতিপালকের বাহিনী (কারা এবং এর স্যখ্যা কত সে) সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। (জাহান্নামের) এ (বর্ণনা দেয়া হল) কেবল মানুষের নসীহত লাভের জন্য।
كَلَّا وَٱلۡقَمَرِ
Open ayah 74:32(এটা) কক্ষনো (ভিত্তিহীন) না, চাঁদের কসম,
وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ
Open ayah 74:33রাতের কসম যখন তার অবসান হয়,
وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ
Open ayah 74:34প্রভাতের কসম- যখন তা উজ্জ্বল হয়ে ওঠে,
إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ
Open ayah 74:35এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি,
نَذِيرٗا لِّلۡبَشَرِ
Open ayah 74:36মানুষের জন্য সতর্ককারী,
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ
Open ayah 74:37তোমাদের মধ্যে যে (কল্যাণের পথে) এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য
كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ
Open ayah 74:38প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।
إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ
Open ayah 74:39কিন্তু ডান পাশের লোকেরা নয়।
فِي جَنَّٰتٖ يَتَسَآءَلُونَ
Open ayah 74:40তারা থাকবে জান্নাতে। তারা পরস্পরকে জিজ্ঞেস করবে
عَنِ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 74:41অপরাধীদের সম্পর্কে
مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ
Open ayah 74:42‘কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে?
قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ
Open ayah 74:43তারা বলবে, ‘আমরা নামায আদায়কারী লোকেদের মধ্যে শামিল ছিলাম না,
وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ
Open ayah 74:44আর মিসকীনদেরকে খাবার খাওয়াতাম না,
وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ
Open ayah 74:45আর আমরা (সত্য পথের পথিকদের) সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে (থেকে)।
وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 74:46আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ
Open ayah 74:47আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস (অর্থাৎ মৃত্যু) না আসা পর্যন্ত।’
فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ
Open ayah 74:48তখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না।
فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ
Open ayah 74:49তাদের হয়েছে কী যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে?
كَأَنَّهُمۡ حُمُرٞ مُّسۡتَنفِرَةٞ
Open ayah 74:50তারা যেন ভয়ে সন্ত্রস্ত গাধা,
فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ
Open ayah 74:51সিংহের সামনে থেকে পালাচ্ছে।
بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفٗا مُّنَشَّرَةٗ
Open ayah 74:52বস্তুতঃ তাদের প্রত্যেকেই চায়, তাকে (আল্লাহর পক্ষ থেকে) খোলা চিঠি দেয়া হোক (এই মর্মে যে, তোমরা এই নবীকে মেনে নাও)।
كَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ
Open ayah 74:53না, তা কক্ষনো হতে পারে না, বরং (কথা এই যে) তারা আখিরাতকে ভয় করে না।
كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ
Open ayah 74:54না, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী।
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 74:55এক্ষনে যার ইচ্ছে তাত্থেকে শিক্ষা গ্রহণ করুক।
وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ
Open ayah 74:56আল্লাহর ইচ্ছে ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনিই ভয়ের যোগ্য, তিনিই ক্ষমা করার অধিকারী।