السجدة
As-Sajda
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
الٓمٓ
Open ayah 32:1আলিফ-লাম-মীম,
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 32:2এই কিতাব জগতসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ, এতে কোন সন্দেহ নেই।
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۚ بَلۡ هُوَ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٖ مِّن قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ
Open ayah 32:3তবে কি এরা বলে, ‘এটা সে নিজে রচনা করেছে ?’ না, এটা তোমার প্রতিপালক হতে আগত সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পার, যাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসে নাই, হয়ত এরা সৎপথে চলবে।
ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا شَفِيعٍۚ أَفَلَا تَتَذَكَّرُونَ
Open ayah 32:4আল্লাহ্, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও এদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন ছয় দিনে। এরপর তিনি ‘আরশে সমাসীন হন। তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক নেই এবং সুপারিশকারীও নেই ; তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না ?
يُدَبِّرُ ٱلۡأَمۡرَ مِنَ ٱلسَّمَآءِ إِلَى ٱلۡأَرۡضِ ثُمَّ يَعۡرُجُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥٓ أَلۡفَ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ
Open ayah 32:5তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন, এরপর একদিন সমস্ত কিছুই তাঁর সমীপে সমুত্থিত হবে- যে দিনের পরিমাপ হবে তোমাদের হিসেবে সহস্র বৎসর।
ذَٰلِكَ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 32:6তিনিই অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত, পরাক্রমশালী, পরম দয়ালু,
ٱلَّذِيٓ أَحۡسَنَ كُلَّ شَيۡءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلۡقَ ٱلۡإِنسَٰنِ مِن طِينٖ
Open ayah 32:7যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে, এবং কর্দম হতে মানব সৃষ্টির সূচনা করেছেন।
ثُمَّ جَعَلَ نَسۡلَهُۥ مِن سُلَٰلَةٖ مِّن مَّآءٖ مَّهِينٖ
Open ayah 32:8এরপর তিনি তার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে।
ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ
Open ayah 32:9পরে তিনি একে করেছেন সুঠাম এবং এতে ফুঁকে দিয়েছেন তাঁর রূহ্ হতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চোখ ও অন্তঃকরণ, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।
وَقَالُوٓاْ أَءِذَا ضَلَلۡنَا فِي ٱلۡأَرۡضِ أَءِنَّا لَفِي خَلۡقٖ جَدِيدِۭۚ بَلۡ هُم بِلِقَآءِ رَبِّهِمۡ كَٰفِرُونَ
Open ayah 32:10এরা বলে, ‘আমরা মৃত্তিকায় পর্যবসিত হলেও কি আমাদেরকে আবার নূতন করে সৃষ্টি করা হবে ?’ বরং এরা এদের প্রতিপালকের সাক্ষাৎ অস্বীকার করে।
۞قُلۡ يَتَوَفَّىٰكُم مَّلَكُ ٱلۡمَوۡتِ ٱلَّذِي وُكِّلَ بِكُمۡ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ
Open ayah 32:11বল, ‘তোমাদের জন্যে নিযুক্ত মৃত্যুর ফিরিশতা তোমাদের প্রাণ হরণ করবে। অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যানীত হবে।’
وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلۡمُجۡرِمُونَ نَاكِسُواْ رُءُوسِهِمۡ عِندَ رَبِّهِمۡ رَبَّنَآ أَبۡصَرۡنَا وَسَمِعۡنَا فَٱرۡجِعۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا إِنَّا مُوقِنُونَ
Open ayah 32:12হায়, তুমি যদি দেখতে ! যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে অধোবদন হয়ে বলবে, ‘হে আমাদের প্রতিপালক ! আমরা প্রত্যক্ষ করলাম ও শোনে করলাম, এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ কর, আমরা সৎকর্ম করব, আমরা তো দৃঢ় বিশ্বাসী।’
وَلَوۡ شِئۡنَا لَأٓتَيۡنَا كُلَّ نَفۡسٍ هُدَىٰهَا وَلَٰكِنۡ حَقَّ ٱلۡقَوۡلُ مِنِّي لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ
Open ayah 32:13আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করতাম ; কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য : আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দিয়ে জাহান্নাম পূর্ণ করব।
فَذُوقُواْ بِمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَآ إِنَّا نَسِينَٰكُمۡۖ وَذُوقُواْ عَذَابَ ٱلۡخُلۡدِ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 32:14সুতরাং ‘শাস্তি আস্বাদন কর, কারণ আজিকার এই সাক্ষাৎের কথা তোমরা বিস্মৃত হয়েছিলে। আমিও তোমাদেরকে বিস্মৃত হয়েছি, তোমরা যা করতে তার জন্যে তোমরা স্থায়ী শাস্তি ভোগ করতে থাক।’
إِنَّمَا يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا ٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِهَا خَرُّواْۤ سُجَّدٗاۤ وَسَبَّحُواْ بِحَمۡدِ رَبِّهِمۡ وَهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ۩
Open ayah 32:15কেবল তারাই আমার নিদর্শনাবলী বিশ্বাস করে যারা এর দিয়ে উপদিষ্ট হলে সিজ্দায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর তারা অহংকার করে না।
تَتَجَافَىٰ جُنُوبُهُمۡ عَنِ ٱلۡمَضَاجِعِ يَدۡعُونَ رَبَّهُمۡ خَوۡفٗا وَطَمَعٗا وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
Open ayah 32:16তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশংকায় এবং আমি তাদেরকে যে রিযিক দান করেছি তা হতে তারা ব্যয় করে।
فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 32:17কেউই জানে না তাদের জন্যে নয়ন প্রীতিকর কী লুক্কায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ।
أَفَمَن كَانَ مُؤۡمِنٗا كَمَن كَانَ فَاسِقٗاۚ لَّا يَسۡتَوُۥنَ
Open ayah 32:18তবে যে ব্যক্তি মু’মিন, সে কি পাপাচারীর ন্যায়? এরা সমান নয়।
أَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ جَنَّٰتُ ٱلۡمَأۡوَىٰ نُزُلَۢا بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 32:19যারা ঈমান আনে, সৎকর্ম করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্যে তাদের স্থায়ী বাসস্থান হবে জান্নাত।
وَأَمَّا ٱلَّذِينَ فَسَقُواْ فَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَآ أُعِيدُواْ فِيهَا وَقِيلَ لَهُمۡ ذُوقُواْ عَذَابَ ٱلنَّارِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 32:20এবং যারা পাপাচার করেছে তাদের বাসস্থান হবে জাহান্নাম ; যখনই এরা জাহান্নাম হতে বের হতে চাইবে তখনই এদেরকে ফিরিয়ে দেওয়া হবে এতে এবং এদেরকে বলা হবে, ‘যে অগ্নি-শাস্তিকে তোমরা মিথ্যা বলিতে, তা আস্বাদন কর।’
وَلَنُذِيقَنَّهُم مِّنَ ٱلۡعَذَابِ ٱلۡأَدۡنَىٰ دُونَ ٱلۡعَذَابِ ٱلۡأَكۡبَرِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
Open ayah 32:21গুরু শাস্তির পূর্বে এদেরকে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাইব, যাতে এরা ফিরে আসে।
وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعۡرَضَ عَنۡهَآۚ إِنَّا مِنَ ٱلۡمُجۡرِمِينَ مُنتَقِمُونَ
Open ayah 32:22যে ব্যক্তি তার প্রতিপালকের নিদর্শনাবলী দিয়ে উপদিষ্ট হয়ে তা হতে মুখ ফিরায় তার অপেক্ষা অধিক জালিম আর কে ? আমি অবশ্যই অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَلَا تَكُن فِي مِرۡيَةٖ مِّن لِّقَآئِهِۦۖ وَجَعَلۡنَٰهُ هُدٗى لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 32:23আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম, অতএব তুমি তার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ কর না, আমি এটাকে বনী ইসরাঈলের জন্যে পথনির্দেশক করেছিলাম।
وَجَعَلۡنَا مِنۡهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا لَمَّا صَبَرُواْۖ وَكَانُواْ بِـَٔايَٰتِنَا يُوقِنُونَ
Open ayah 32:24আর আমি এদের মধ্য হতে নেতা মনোনীত করেছিলাম, যারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত, যেহেতু এরা ধৈর্য ধারণ করেছিল। আর এরা ছিল আমার নিদর্শনাবলীতে দৃঢ় বিশ্বাসী।
إِنَّ رَبَّكَ هُوَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ
Open ayah 32:25এরা যে বিষয়ে মতবিরোধ করছে তোমার প্রতিপালকই কিয়ামতের দিন তাদের মধ্যে এর ফয়সালা করে দিবেন।
أَوَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٍۚ أَفَلَا يَسۡمَعُونَ
Open ayah 32:26এটাও কি তাদেরকে পথ প্রদর্শন করল না যে, আমি তো এদের পূর্বে ধ্বংস করেছি কত মানবগোষ্ঠী-যাদের বাসভ‚মিতে এরা বিচরণ করে থাকে ? এতে অবশ্যই নিদর্শন রয়েছে ; তবুও কি এরা শুনবে না ?
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا نَسُوقُ ٱلۡمَآءَ إِلَى ٱلۡأَرۡضِ ٱلۡجُرُزِ فَنُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا تَأۡكُلُ مِنۡهُ أَنۡعَٰمُهُمۡ وَأَنفُسُهُمۡۚ أَفَلَا يُبۡصِرُونَ
Open ayah 32:27এরা কি লক্ষ্য করে না, আমি ঊষর ভ‚মির ওপর পানি প্রবাহিত করে এর সাহায্যে উদ্গত করি শস্য, যা হতে আহার্য গ্রহণ করে এদের আন্‘আম এবং এরাও ? এরা কি তবুও লক্ষ্য করবে না ?
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡفَتۡحُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 32:28এরা জিজ্ঞাসা করে, ‘তোমরা যদি সত্যবাদী হও, তবে বল, কখন হবে এই ফয়সালা ?’
قُلۡ يَوۡمَ ٱلۡفَتۡحِ لَا يَنفَعُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِيمَٰنُهُمۡ وَلَا هُمۡ يُنظَرُونَ
Open ayah 32:29বল, ‘ফয়সালার দিনে কাফিরদের ঈমান আনয়ন এদের কোন কাজে আসবে না এবং এদেরকে অবকাশও দেয়া হবে না।’
فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَٱنتَظِرۡ إِنَّهُم مُّنتَظِرُونَ
Open ayah 32:30অতএব তুমি এদেরকে অগ্রাহ্য কর এবং অপেক্ষা কর, এরাও অপেক্ষা করছে।