عبس
Abasa
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ
Open ayah 80:1(রাসূল) মুখ বিকৃত করল ও চেহারা ফিরিয়ে নিল।
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
Open ayah 80:2কারণ তার কাছে অন্ধ লোকটি এসে পড়েছিল।
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Open ayah 80:3(হে রাসূল!) তোমার কি জানা আছে? হয়ত সে শুধরে যেত!
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Open ayah 80:4অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ দান তার উপকারে আসত!
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Open ayah 80:5আর যে ব্যক্তি অগ্রাহ্য করছিল
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Open ayah 80:6তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Open ayah 80:7অথচ সে নিজেকে না শোধরালে তোমার উপর কোন দায়িত্ব আসে না।
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Open ayah 80:8পক্ষান্তরে যে ব্যক্তি শ্রম ব্যয় করে তোমার কাছে আসল
وَهُوَ يَخۡشَىٰ
Open ayah 80:9এ অবস্থায় যে, সে আল্লাহকে ভয় করে,
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Open ayah 80:10তার প্রতি তুমি অবজ্ঞা প্রদর্শন করছ!
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Open ayah 80:11কিছুতেই এরূপ উচিত নয়। এ কুরআন তো এক উপদেশবাণী।
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 80:12যার ইচ্ছা সে একে স্মরণ রাখবে।
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Open ayah 80:13এটা লিপিবদ্ধ আছে এমন সহীফাসমূহে, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Open ayah 80:14উচ্চ স্তরের, পবিত্র।
بِأَيۡدِي سَفَرَةٖ
Open ayah 80:15এমন লিপিকরদের হাতে লিপিবদ্ধ,
كِرَامِۭ بَرَرَةٖ
Open ayah 80:16যারা অতি মর্যাদাসম্পন্ন, পুণ্যবান।
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Open ayah 80:17ধ্বংস হোক মানুষ, সে কত অকৃতজ্ঞ!
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Open ayah 80:18(একটু চিন্তা করে দেখুক) আল্লাহ তাকে কিসের দ্বারা সৃষ্টি করেছেন?
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Open ayah 80:19শুক্রবিন্দু হতে, তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে এক বিশেষ পরিমিতিও দান করেছেন।
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Open ayah 80:20অতঃপর তার জন্য পথ সহজ করে দিয়েছেন।
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Open ayah 80:21অতঃপর তার মৃত্যু ঘটিয়ে তাকে কবরস্থ করেছেন,
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Open ayah 80:22তারপর যখন ইচ্ছা করবেন, তাকে পুনরায় উত্থিত করবেন।
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Open ayah 80:23কখনও নয়, আল্লাহ তাকে যে বিষয়ে আদেশ করেছিলেন, এখনও পর্যন্ত সে তা পালন করেনি।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Open ayah 80:24অতঃপর মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক!
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Open ayah 80:25আমি উপর থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি।
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Open ayah 80:26তারপর ভূমিকে বিস্ময়করভাবে বিদীর্ণ করেছি।
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Open ayah 80:27তারপর আমি তাতে উৎপন্ন করেছি শস্য,
وَعِنَبٗا وَقَضۡبٗا
Open ayah 80:28আঙ্গুর, শাক-সব্জি,
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Open ayah 80:29যয়তুন, খেজুর,
وَحَدَآئِقَ غُلۡبٗا
Open ayah 80:30নিবিড়-ঘন বাগান,
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Open ayah 80:31এবং ফলমূল ও ঘাস-পাতা।
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 80:32তোমাদের নিজেদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্য।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Open ayah 80:33পরিশেষে যখন কান বিদীর্ণকারী আওয়াজ এসেই পড়বে। (তখন এ অকৃতজ্ঞতার পরিণাম টের পাবে।)
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Open ayah 80:34(তা ঘটবে সেই দিন), যে দিন মানুষ তার ভাই থেকেও পালাবে
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Open ayah 80:35এবং নিজ পিতা-মাতা থেকেও
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Open ayah 80:36এবং নিজ স্ত্রী ও সন্তান-সন্ততি থেকেও
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Open ayah 80:37(কেননা) সে দিন তাদের প্রত্যেকের এমন দুশ্চিন্তা দেখা দেবে, যা তাকে অন্যের থেকে ব্যস্ত করে রাখবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Open ayah 80:38সে দিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল।
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Open ayah 80:39সহাস্য, প্রফুল্ল।
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Open ayah 80:40এবং সে দিন অনেক মুখমণ্ডল হবে ধুলোমলিন,
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Open ayah 80:41কালিমা সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে।
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Open ayah 80:42এরাই তারা, যারা ছিল কাফের, পাপিষ্ঠ।