التكوير
At-Takwir
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
Open ayah 81:1যখন সূর্যকে ভাঁজ করা হবে
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
Open ayah 81:2এবং যখন নক্ষত্ররাজি খসে-খসে পড়বে
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ
Open ayah 81:3এবং যখন পর্বতসমূহকে সঞ্চালিত করা হবে
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ
Open ayah 81:4এবং যখন দশ মাসের গর্ভবতী উটনীকেও পরিত্যক্ত রূপে ছেড়ে দেওয়া হবে
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ
Open ayah 81:5এবং যখন বন্য পশুসমূহ একত্র করা হবে
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ
Open ayah 81:6এবং যখন সাগরগুলিকে উত্তাল করে তোলা হবে,
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ
Open ayah 81:7এবং যখন মানুষকে জোড়া-জোড়া বানিয়ে দেওয়া হবে।
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ
Open ayah 81:8এবং যখন জীবন্ত প্রোথিত কন্যাকে, জিজ্ঞেস করা হবে
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ
Open ayah 81:9তাকে কী অপরাধে হত্যা করা হয়েছিল?
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ
Open ayah 81:10এবং যখন আমলনামা খুলে দেওয়া হবে
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ
Open ayah 81:11এবং যখন আকাশের ছাল খসানো হবে
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ
Open ayah 81:12এবং যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ
Open ayah 81:13এবং যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে,
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ
Open ayah 81:14তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে (ভালো-মন্দ) যা কিছু হাজির করেছে।
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ
Open ayah 81:15আমি শপথ করছি সেই সব নক্ষত্রের, যা পিছন দিকে চলে
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ
Open ayah 81:16যা চলতে চলতে অদৃশ্য হয়ে যায়।
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ
Open ayah 81:17এবং শপথ করছি রাতের, যখন তার অবসান হয়
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ
Open ayah 81:18এবং ভোরের, যখন তা শ্বাস গ্রহণ করে।
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
Open ayah 81:19নিশ্চয়ই এটা (অর্থাৎ কুরআন) এক সম্মানিত ফেরেশতার আনীত বাণী
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ
Open ayah 81:20যে শক্তিশালী, আরশের অধিপতির কাছে মর্যাদাসম্পন্ন।
مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ
Open ayah 81:21যাকে সেখানে মান্য করা হয় এবং যে আমানতদার।
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ
Open ayah 81:22(হে মক্কাবাসীগণ!) তোমাদের সঙ্গী (অর্থাৎ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উন্মাদ নয়।
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ
Open ayah 81:23নিশ্চয়ই সে তাকে (অর্থাৎ জিবরাঈলকে) স্পষ্ট দিগন্তে দেখতে পেয়েছে।
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ
Open ayah 81:24এবং সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয়।
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ
Open ayah 81:25এবং এটা (অর্থাৎ কুরআন) কোন বিতাড়িত শয়তানের (রচিত) বাণীও নয়।
فَأَيۡنَ تَذۡهَبُونَ
Open ayah 81:26তা সত্ত্বেও তোমরা কোন দিকে যাচ্ছ?
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ
Open ayah 81:27এটা তো জগদ্বাসীদের জন্য উপদেশ,
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ
Open ayah 81:28তোমাদের মধ্যে যে সরল পথে থাকতে চায় তার জন্য।
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 81:29তোমরা ইচ্ছা করবে না, যদি না আল্লাহ ইচ্ছা করেন, যিনি জগতসমূহের প্রতিপালক।