الإنشقاق
Al-Inshiqaaq
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
Open ayah 84:1যখন আকাশ ফেটে যাবে
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Open ayah 84:2এবং তার প্রতিপালকের আদেশ শুনে তা পালন করবে এবং তা তার জন্য অপরিহার্য
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
Open ayah 84:3এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে।
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
Open ayah 84:4এবং তার অভ্যন্তরে যা-কিছু আছে তা বাইরে নিক্ষেপ করে সে শূন্যগর্ভ হয়ে যাবে
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Open ayah 84:5এবং সে তার প্রতিপালকের আদেশ শুনে তা পালন করবে এবং তা তার জন্য অপরিহার্য। (তখন মানুষ তার পরিণাম জানতে পারবে)।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
Open ayah 84:6হে মানুষ! তুমি নিজ প্রতিপালকের কাছে না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাবে, পরিশেষে তুমি তাঁর সঙ্গে সাক্ষাত করবে।
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
Open ayah 84:7অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে,
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
Open ayah 84:8তার থেকে তো হিসাব নেওয়া হবে সহজ হিসাব।
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
Open ayah 84:9এবং সে তার পরিবারবর্গের কাছে ফিরে যাবে আনন্দচিত্তে।
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
Open ayah 84:10কিন্তু যাকে তার আমলনামা দেওয়া হবে তার পিঠের পিছন থেকে,
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا
Open ayah 84:11সে মৃত্যুকে ডাকবে।
وَيَصۡلَىٰ سَعِيرًا
Open ayah 84:12এবং সে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا
Open ayah 84:13পূর্বে সে তার পরিবারবর্গের মধ্যে বেশ আনন্দে ছিল।
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
Open ayah 84:14সে মনে করেছিল, কখনই (আল্লাহর কাছে) ফিরে যাবে না।
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا
Open ayah 84:15কেন নয়? নিশ্চয়ই তার প্রতিপালক তার উপর দৃষ্টি রাখছিলেন।
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
Open ayah 84:16আমি শপথ করছি সান্ধ্য-লালিমার
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
Open ayah 84:17এবং রাতের আর তা যা-কিছুকে জড়িয়ে রাখে তার
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
Open ayah 84:18এবং চাঁদের, যখন তা ভরাট হয়ে পরিপূর্ণতা লাভ করে,
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ
Open ayah 84:19তোমরা এক ধাপ থেকে অন্য ধাপে আরোহণ করতে থাকবে।
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 84:20সুতরাং তাদের কী হল যে, তারা ঈমান আনে না?
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩
Open ayah 84:21এবং যখন তাদের সামনে কুরআন পড়া হয়, তখন সিজদা করে না?
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
Open ayah 84:22বরং কাফেরগণ সত্য প্রত্যাখ্যান করে।
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
Open ayah 84:23তারা যা-কিছু জমা করছে আল্লাহ তা সবিশেষ অবহিত।
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
Open ayah 84:24সুতরাং তুমি তাদেরকে এক যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
Open ayah 84:25তবে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা লাভ করবে নিরবচ্ছিন্ন পুরস্কার।