البروج
Al-Burooj
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ
Open ayah 85:1শপথ বুরূজ-বিশিষ্ট আকাশের
وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ
Open ayah 85:2এবং সেই দিনের, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
وَشَاهِدٖ وَمَشۡهُودٖ
Open ayah 85:3এবং যে উপস্থিত হয় তার এবং যার নিকট উপস্থিত হয় তার
قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ
Open ayah 85:4ধ্বংস করা হয়েছিল গর্ত-ওয়ালাদেরকে
ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ
Open ayah 85:5ইন্ধনপূর্ণ আগুন-ওয়ালাদেরকে
إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ
Open ayah 85:6যখন তারা তার পাশে বসা ছিল
وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ
Open ayah 85:7এবং মুমিনদের সাথে তারা যা করছিল, তা প্রত্যক্ষ করছিল
وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ
Open ayah 85:8তারা মুমিনদেরকে শাস্তি দিচ্ছিল কেবল এ কারণে যে, তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহা ক্ষমতার অধিকারী, প্রশংসার্হ,
ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
Open ayah 85:9আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব যার মুঠোয় এবং আল্লাহ সমস্ত কিছু দেখছেন।
إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ
Open ayah 85:10নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে নির্যাতন করেছে, তারপর তাওবাও করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি এবং তাদেরকে আগুনে জ্বলার শাস্তি দেওয়া হবে।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ
Open ayah 85:11যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, নিশ্চয়ই তাদের জন্য আছে এমন উদ্যান, যার নিচে নহর প্রবাহিত। এটাই মহা সাফল্য।
إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ
Open ayah 85:12প্রকৃতপক্ষে তোমার প্রতিপালকের ধরা বড়ই কঠিন।
إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ
Open ayah 85:13তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন।
وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ
Open ayah 85:14তিনি অতি ক্ষমাশীল, অতি প্রেমময়।
ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ
Open ayah 85:15আরশের মালিক, সম্মানিত
فَعَّالٞ لِّمَا يُرِيدُ
Open ayah 85:16যা-কিছু ইচ্ছা করেন, তা করে ফেলেন।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ
Open ayah 85:17তোমার কাছে কি পৌঁছেছে সেই বাহিনীর সংবাদ
فِرۡعَوۡنَ وَثَمُودَ
Open ayah 85:18ফির‘আউন ও ছামুদ (-এর বাহিনী)-এর?
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ
Open ayah 85:19তা সত্ত্বেও কাফেরগণ সত্য প্রত্যাখ্যানে রত।
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ
Open ayah 85:20অথচ আল্লাহ তাদেরকে তাদের পেছনে থেকে বেষ্টন করে রেখেছেন।
بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ
Open ayah 85:21(তাদের প্রত্যাখ্যানে কুরআনের কোন ক্ষতি হয় না) বরং এটা অতি সম্মানিত কুরআন
فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ
Open ayah 85:22যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ