الطارق
At-Taariq
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
Open ayah 86:1শপথ আকাশের ও রাতের আগমনকারীর।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ
Open ayah 86:2তুমি কি জান রাতের আগমনকারী কী?
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ
Open ayah 86:3উজ্জ্বল নক্ষত্র!
إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ
Open ayah 86:4এমন কোন জীব নেই, যার কোন তত্ত্বাবধানকারী নেই।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ
Open ayah 86:5সুতরাং মানুষ লক্ষ করুক তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে।
خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ
Open ayah 86:6তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি দ্বারা।
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ
Open ayah 86:7যা পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য হতে নির্গত হয়।
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ
Open ayah 86:8নিশ্চয়ই তিনি তাকে পুনর্বার সৃষ্টি করতে সক্ষম।
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ
Open ayah 86:9যে দিন সমস্ত গোপনীয় বিষয়ের যাচাই-বাছাই হবে।
فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ
Open ayah 86:10সে দিন মানুষের কোন শক্তি থাকবে না এবং কোন সাহায্যকারীও নয়।
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ
Open ayah 86:11শপথ বৃষ্টিপূর্ণ আকাশের
وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ
Open ayah 86:12এবং সেই ভূমির যা বিদীর্ণ হয়।
إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ
Open ayah 86:13এটা (অর্থাৎ কুরআন) এক মীমাংসাকারী বাণী।
وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ
Open ayah 86:14এবং এটা কোন পরিহাস নয়।
إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا
Open ayah 86:15নিশ্চয়ই তারা (অর্থাৎ কাফেরগণ) চাল চালছে
وَأَكِيدُ كَيۡدٗا
Open ayah 86:16এবং আমিও চাল চালছি।
فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا
Open ayah 86:17সুতরাং হে রাসূল! তুমি কাফেরদেরকে অবকাশ দাও। তাদেরকে কিছু কালের জন্য আপন অবস্থায় ছেড়ে দাও।