الأعلى
Al-A'laa
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى
Open ayah 87:1তোমার সমুচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা কর।
ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ
Open ayah 87:2যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন ও সুগঠিত করেছেন।
وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ
Open ayah 87:3এবং যিনি (সবকিছুকে এক বিশেষ) পরিমিতি দিয়েছেন, তারপর পথ প্রদর্শন করেছেন।
وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ
Open ayah 87:4এবং যিনি (ভূমি থেকে সবুজ) তৃণ উদগত করেছেন
فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ
Open ayah 87:5তারপর তাকে কালো আবর্জনায় পরিণত করেছেন।
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ
Open ayah 87:6(হে নবী!) আমি তোমাকে দিয়ে পাঠ করাব, ফলে তুমি ভুলবে না,
إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ
Open ayah 87:7আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া। নিশ্চয়ই তিনি প্রকাশ্য বিষয়াবলীও জানেন এবং গুপ্ত বিষয়াবলীও।
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ
Open ayah 87:8আমি তোমার জন্য সহজ শরীয়ত (-এর অনুসরণ) সোজা করে দেব।
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ
Open ayah 87:9সুতরাং তুমি উপদেশ দিতে থাক, যদি উপদেশ ফলপ্রসূ হয়,
سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ
Open ayah 87:10যার অন্তরে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে।
وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى
Open ayah 87:11আর তা থেকে দূরে থাকবে কেবল সেই, যে চরম হতভাগা।
ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 87:12যে প্রবেশ করবে সর্ববৃহৎ আগুনে
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ
Open ayah 87:13তারপর সে তাতে মরবেও না এবং বাঁচবেও না।
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ
Open ayah 87:14সফলতা অর্জন করেছে সেই, যে পবিত্রতা অবলম্বন করেছে।
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
Open ayah 87:15এবং নিজ প্রতিপালকের নাম নিয়েছে ও নামায পড়েছে।
بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 87:16কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও
وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ
Open ayah 87:17অথচ আখেরাত কত বেশি উৎকৃষ্ট ও কত বেশি স্থায়ী।
إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ
Open ayah 87:18নিশ্চয়ই এ কথা পূর্ববর্তী (আসমানী) গ্রন্থসমূহেও লিপিবদ্ধ আছে
صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ
Open ayah 87:19ইবরাহীম ও মূসার গ্রন্থসমূহে।