الإنشقاق
Al-Inshiqaaq
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
Open ayah 84:1যখন আসমান ফেটে যাবে,
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Open ayah 84:2এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়।
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
Open ayah 84:3এবং যমীনকে যখন প্রসারিত করা হবে,
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
Open ayah 84:4আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে।
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Open ayah 84:5এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
Open ayah 84:6হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
Open ayah 84:7অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে।
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
Open ayah 84:8তার হিসাব সহজভাবেই নেয়া হবে।
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
Open ayah 84:9সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
Open ayah 84:10আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا
Open ayah 84:11সে মৃত্যুকে ডাকবে,
وَيَصۡلَىٰ سَعِيرًا
Open ayah 84:12এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا
Open ayah 84:13সে তার পরিবার-পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল,
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
Open ayah 84:14সে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا
Open ayah 84:15অবশ্যই ফিরে যাবে, তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন।
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
Open ayah 84:16আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার,
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
Open ayah 84:17আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
Open ayah 84:18আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়,
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ
Open ayah 84:19অবশ্যই তোমরা (আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে) স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উর্ধ্বে উঠবে।
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 84:20অতএব তাদের কী হল যে তারা ঈমান আনে না?
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩
Open ayah 84:21আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ]
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
Open ayah 84:22(কুরআন শুনে সেজদা করা তো দূরের কথা) বরং কাফিররা ওটাকে অস্বীকারই করে।
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
Open ayah 84:23আল্লাহ খুব ভাল করেই জানেন তারা (তাদের অন্তরে) কী লুকিয়ে রাখে।
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
Open ayah 84:24কাজেই তাদেরকে মর্মান্তিক ‘আযাবের সুসংবাদ দাও।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
Open ayah 84:25কিন্তু যারা ঈমান আনে আর সৎকাজ করে তারা বাদে; তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান।