البروج
Al-Burooj
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ
Open ayah 85:1শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের
وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ
Open ayah 85:2আর সেদিনের যার ও‘য়াদা করা হয়েছে,
وَشَاهِدٖ وَمَشۡهُودٖ
Open ayah 85:3আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ
قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ
Open ayah 85:4ধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা
ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ
Open ayah 85:5(যে গর্তে) দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল,
إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ
Open ayah 85:6যখন তারা গর্তের কিনারায় বসে ছিল
وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ
Open ayah 85:7আর তারা মু’মিনদের সাথে যা করছিল তা দেখছিল
وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ
Open ayah 85:8তারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে, তারা মহাপরাক্রান্ত প্রসংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
Open ayah 85:9আসমান ও যমীনের রাজ্বত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।
إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ
Open ayah 85:10যারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ
Open ayah 85:11যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে জান্নাত, যার পাদদেশ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, এটা বিরাট সাফল্য।
إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ
Open ayah 85:12তোমার প্রতিপালকের পাকড়াও অবশ্যই বড় কঠিন।
إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ
Open ayah 85:13তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতঃপর সৃষ্টির আবর্তন ঘটান।
وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ
Open ayah 85:14তিনি ক্ষমাশীল, প্রেমময়,
ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ
Open ayah 85:15‘আরশের অধিপতি, মহা সম্মানিত।
فَعَّالٞ لِّمَا يُرِيدُ
Open ayah 85:16যা করতে চান তাই করেন।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ
Open ayah 85:17তোমার কাছে কি সৈন্য বাহিনীর খবর পৌছেছে?
فِرۡعَوۡنَ وَثَمُودَ
Open ayah 85:18ফেরাউন ও সামূদের? (আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক-লস্কর কোন কাজে আসেনি)।
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ
Open ayah 85:19তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলেছে।
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ
Open ayah 85:20আর আল্লাহ আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন।
بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ
Open ayah 85:21(কাফিররা অমান্য করলেও এ কুরআনের কোনই ক্ষতি হবে না) বস্তুতঃ এটা সম্মানিত কুরআন,
فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ
Open ayah 85:22সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।