الطارق
At-Taariq
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
Open ayah 86:1শপথ আসমানের আর যা রাতে আসে তার,
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ
Open ayah 86:2তুমি কি জান যা রাতে আসে তা কী?
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ
Open ayah 86:3উজ্জ্বল নক্ষত্র।
إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ
Open ayah 86:4প্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ
Open ayah 86:5অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ
Open ayah 86:6তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ
Open ayah 86:7যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ
Open ayah 86:8তিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ
Open ayah 86:9যেদিন (কাজকর্ম আকীদা বিশ্বাস ও নিয়্যাত সম্পর্কিত) গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে।
فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ
Open ayah 86:10সেদিন মানুষের না থাকবে নিজের কোন সামর্থ্য, আর না থাকবে কোন সাহায্যকারী।
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ
Open ayah 86:11ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ,
وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ
Open ayah 86:12এবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী যমীনের শপথ, (বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, তেমনি কুরআন যা ঘোষণা করে তাও অকাট্য সত্য)
إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ
Open ayah 86:13কুরআন (সত্য-মিথ্যার পার্থক্যকারী) চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী,
وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ
Open ayah 86:14এবং তা কোন হাসি-ঠাট্টামূলক কথা নয়।
إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا
Open ayah 86:15এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে,
وَأَكِيدُ كَيۡدٗا
Open ayah 86:16আর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি।
فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا
Open ayah 86:17কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।